শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫১ পিএম, ২০২৬-০১-৩১
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
৪১ বছর বয়সী পেইন এর আগে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গত দুই বছর ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে প্রধানমন্ত্রীর একাদশ দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে ২৩ টেস্টে নেতৃত্ব দিয়েছেন পেইন। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তার নেতৃত্বে ১১টি টেস্টে জেতার পাশাপাশি পরাজিত হয়েছে ৮টিতে।
২০২১ সালের নভেম্বরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এক সহকর্মীর সঙ্গে অতীতের বার্তা বিনিময় সংক্রান্ত তদন্তের পর। এরপর আর খেলা হয়নি অস্ট্রেলিয়ার হয়ে।২০২২-২৩ মৌসুমে রাজ্য ক্রিকেটে অংশ নেন এই উইকেটকিপার ব্যাটার। এবং সেই মৌসুম শেষে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।
সিয়ালকোট স্ট্যালিয়নজের কোচ হিসেবে পেইনের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। আগামী ১১ ফেব্রুয়ারি পিএসএলের প্রথম নিলামে তাকে একেবারে নতুন করে দল গঠন করতে হবে। এরপর ২৬ মার্চ শুরু হতে যাওয়া নতুন মৌসুমে দলটির দায়িত্ব সামলাবেন তিনি।
২০২৬ মৌসুমে পিএসএলে যুক্ত হওয়া দুটি নতুন দলের একটি হলো সিয়ালকোট স্ট্যালিয়নজ। অন্যটি হায়দরাবাদ নামের একটি ফ্র্যাঞ্চাইজি। এর আগে জেসন গিলেসপিকে হায়দরাবাদের কোচ এবং লুক রঙ্কিকে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited