শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:২৮ পিএম, ২০২৪-০৮-২৭
আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন : ফেনী সহ উজানের অনেক স্থানে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও নোয়াখালী সদর,আফজল হাজি ছঠান,বাশতলা রোড, পশ্চিম মাইজদীসহ নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির যেমন ক্রমশ: অবনতি হচ্ছে। গণমাধ্যমে এসব স্থানের কথা তেমন উঠে আসেনি। ত্রাণ সরবরাহ অপ্রতুল থাকায় সার্বিক অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, এক সপ্তাহেও ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর সদর ও বন্যা দুর্গত নিম্নাঞ্চলের অনেক এলাকায়। সেখানে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু।
জানা গেছে, নোয়াখালীর ৯ উপজেলায় এখনও পানিবন্দি প্রায় ২০ লাখ মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। এ পর্যন্ত ৯০৮টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকছে নারী, শিশু, বয়স্কসহ অসুস্থ লোকজন। সেখানে দেখা দিয়েছে খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট।
বন্যা কবলিত আফজল হাজি ছঠান,বাশতলা রোড, পশ্চিম মাইজদী, সদর এলাকার জামে মসজিদের ঈমাম এ প্রতিবেদককে জানান, বন্যার পর থেকে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রাণ পাননি তিনি।
বন্যাকবলিত একজন বলেন, অধিকাংশরাই সব কিছু ফেলে অপেক্ষাকৃত নিরাপদ বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন । সেইসব পরিবারগুলো ত্রাণ পাচ্ছে না।
জানতে চাইলে সংশ্লিষ্ট রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়খালী ইউনিট যুব প্রধান ফারহানা হায়দার মীম বলেন, ‘রিমোট এরিয়া যেগুলো আছে সেগুলোতে এখনও ত্রাণ পৌঁছায়নি। আমরা চেষ্টা করছি পৌঁছানোর, কিন্তু এমন কিছু জায়গা আছে যেগুলোতে এই মুহূর্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।’ সরকারি-বেসরকারি মানুষের মাঝে দেয়া হচ্ছে নগদ টাকা, চাল ও শুকনো খাবার। দুর্গত এলাকায় কাজ করছে একাধিক মেডিকেল টিম।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রথমে আমাদের খাবারের একটু সমস্যা ছিল। এখন আমাদের শুকনো খাবার পর্যাপ্ত পাচ্ছি এবং বিভিন্ন সংস্থা আসছে, ব্যক্তিগতভাবে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে। এ ছাড়া চিকিৎসার জন্য জেলার বাইরে থেকেও অনেক চিকিৎসকেরা আসছেন।’ এসব ত্রান সহায়তার অধিকাংশই বৃহত্তর নোয়াখালীর অন্যান্য দুর্গত স্থানে সরবরাহ হলেও অপেক্ষাকৃত নিম্নাঞ্চলে তা এখনো পৌঁছুয়নি।
গত দুইদিনে ভারী বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপরোল্লিখিত বন্যা কবলিত আফজল হাজি ছঠান,বাশতলা রোড, পশ্চিম মাইজদী, সদর এলাকায় ত্রান পৌছানোর প্রচেষ্টা শুরু করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited