চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাটোরের বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি

নাটোরের বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪৮ পিএম, ২০২৫-০৯-২৯

নাটোরের বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি

অভিযোগ অস্বীকার করলেন ফাহিমা খাতুন ও প্রশাসনিক কর্মকর্তা মইনুল ইসলাম, তদন্তের আশ্বাস ইউএনওর

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুনকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়নের একাধিক নির্বাচিত সদস্য । এ সংক্রান্ত একটি লিখিত আবেদন সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাখিল করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মজিবর রহমান দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। পরে পরিষদের প্রথম সভায় গঠিত তিন সদস্যের প্যানেল চেয়ারম্যানের মধ্যে তৃতীয় ক্রমিকে থাকা মোছাঃ ফাহিমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ।
অভিযোগকারীদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকেই ফাহিমা খাতুন সদস্যদের সঙ্গে মতবিনিময় না করে প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম এবং তাঁর ছেলে এস এম মশিউর রহমান মিশুর সহযোগিতায় এককভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে আসছেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে অর্থ অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
লিখিত আবেদনে আরও বলা হয়, পরিষদের আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি ও সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়ে দেন—জনপ্রতিনিধিদের এসব বিষয়ে কিছু বলার অধিকার নেই। হিসাব কেবল জেলা প্রশাসকের নিকট দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে পূর্বেও পরিষদের সদস্যরা জেলা প্রশাসকসহ ইউএনওর কাছে অভিযোগ করেছিলেন। তবে সমন্বয় করার আশ্বাসে সে সময় দায়িত্বে বহাল থাকেন তিনি।
সদস্যদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে আবারও তিনি বয়স্ক, বিধবা, মাতৃত্ব ভাতা ও ভিডাবলিউ কার্ডধারীদের নিকট থেকে অবৈধ অর্থ গ্রহণ করছেন। এমনকি পরিষদের সভার সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন বিল-ভাউচারের মাধ্যমে পরিষদের আয়ের অর্থ আত্মসাত করছেন। এসব কর্মকাণ্ডের কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগ প্রসঙ্গে ফাহিমা খাতুনের ছেলে মশিউর রহমান মিশু বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। আমি ইউনিয়ন পরিষদের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নই। অভিযোগকারীরা তাঁদের ব্যক্তিগত সুবিধা না পাওয়ার কারণে এমন মিথ্যা অভিযোগ করেছেন।” প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি যে সকল প্রকল্প বাস্তবায়ন করি, তা পরিষদের সদস্যদের সঙ্গেই সমন্বয় করে থাকি।”
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম বলেন,  “আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। সরকারি নিয়ম মেনে আমি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করি।”
এদিকে অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।
জাতীয়তাবাদী কৃষকদলের বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সেক্রেটারি তৌফিকুল ইসলাম পল্লব বলেন, “ইতিপূর্বেও চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে, প্রমাণও হয়েছে। তাঁর মত একজন অযোগ্য মানুষকে এই চেয়ারে বসতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা চাই যোগ্য কোনো কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করুন। তাহলেই ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়িত হবে।”একই কথা বলেছেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মাহতাব উদ্দিন ।
অভিযোগ প্রসঙ্গে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “স্থানীয় সরকার আইনে এমন অভিযোগ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত


রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর