শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৯ পিএম, ২০২৫-০৬-২৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে শীলদহ এলাকায় যমুনার একটি শাখা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার(২৪জুন) সকালে শিলদহ এলাকায় যমুনার নদী বামতীরে একটি বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে,ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলী এলাকার পূর্বাংশে যমুনার মূলস্রোত ধারা থেকে ছোট্ট একটি শাখা নদীর উৎপত্তি হয়ে সাপধরী ইউনিয়নের প্রজাপতি,চরশিশুয়া,কাশারীডোবা,আকন্দ পাড়া হয়ে ভাটির দিকে প্রবাহিত হয়ে দৈলকে এলাকায় গিয়ে আবারো যমুনার মূলস্রোতে মিশে গেছে। এই শাখা নদীর বাম তীরে শীলদহের উত্তর পয়েন্টে গত তিন বছর ধরে ভয়াবহ নদী ভাঙ্গন চলছে। নদী ভাঙ্গনে গত তিন বছরে শীলদহ এলাকার দুই শতাধিক বসতভিটাসহ অন্তত:দুইশ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে আরো শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমির মাঠ। এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে চায় এলাকাবাসী। শীলদহ এলাকায় স্থানীয় বিএনপি নেতা মোনাহার আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচী বক্তব্য রাখেন,আকরাম হোসেন,আজিজুর রহমান চৌধুরী,নাসির উদ্দীন মোল্লা,শাহীন আলম,আজাহার আলী প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited