শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৪ পিএম, ২০২৫-০৯-২৮
আলম খান : নরসিংদীর শিবপুর উপজেলা মাছিমপুর ইউনিয়নে জাকের পার্টির এক মহতী জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাছিমপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসাদ মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান। জনসভার শুরুতে রওজা জিয়ারত, পবিত্র কোরআন তেলায়ত করেন হাফেজ মাহফুজুল হক, মিলাদ শরীফ পরিচালনা করেন মৌলবী মঞ্জুর হোসেন গাজ্জালী, হাফেজ মাহফুজুল হক ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। এরপর একে একে বক্তব্য রাখেন— নরসিংদী জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট সভাপতি রওশন আরা, উত্তর জাকের পার্টি সভাপতি কারিমা সুলতানা, সাধারচর ইউনিয়নের মিম আক্তার, জাকের পার্টির নরসিংদী জেলা–১ সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি বোরহান কবির, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট সভাপতি সুমন কাজী, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি শাহাদাৎ হোসেন এবং ঢাকা বিভাগ জাকের পার্টি যুব ফ্রন্ট সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাতুল। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলম খান, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আ: হামিদ মাষ্টারসহ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। র্যালী শেষে পুনরায় রওজা জিয়ারত ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। পরে উপস্থিত সকলের মাঝে পবিত্র তবারক বিতরণ করা হয়। মাছিমপুর ইউনিয়নের আকাশ-বাতাসে সেদিন ভেসে উঠেছিল আধ্যাত্মিক শ্লোগান, ভক্তির সুর ও ঐক্যের বার্তা—যা জনসভাকে রূপ দেয় এক অনন্য মিলনমেলায়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited