চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে মহিলা ডিগ্রি কলেজের সভাপতি পদে নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ

জামালপুরে মহিলা ডিগ্রি কলেজের সভাপতি পদে নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৩ পিএম, ২০২৪-১০-০৯

জামালপুরে মহিলা ডিগ্রি কলেজের সভাপতি পদে নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সদর নরুন্দি ইউনিয়নের জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের নব গঠিত কমিটির সভাপতি দিল আফ্রিদ জামান কে অপসারণের দাবীতে জামালপুর-নরুন্দি সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। বুধবার (০৯অক্টোবর) দুপুরে জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজে ক্যাম্পাসের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে থানা যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক এর পরিচালনা করেন বক্তব্য রাখেন, জামালপুর সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান হারুন,নুরন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এমদালুল হক এমদাদ,সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাহমুদুল হাসান মেহেদী ও কলেজের শিক্ষার্থী আমেনা খাতুন। এসময় বক্তারা বলেন,দিল আফ্রিদ জামান কে কেউ কোনদিন দেখেনি৷ কোনদিন কলেজেও আসেন নি। তিনি জানেনও না এই কলেজে কতজন শিক্ষক-শিক্ষার্থী আছেন। অথচ তিনি স্থানীয় আ'লীগের কয়েকজন নেতাদের সাথে আঁতাত করে অবৈধভাবে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। যিনি কলেজ সম্পর্কে জানেনই না। তিনি সভাপতি হলে এই কলেজের কোন উন্নয়ন কর্মকাণ্ড ও করতে পারবেন না। দিল আফ্রিদ জামানকে সভাপতি পদ থেকে আগামী ৩ দিনের মধ্যে পদত্যাগ না করলে বৃহৎ আন্দোলনের হুমকীও দেন বক্তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দিল আফ্রিদ জামান কে এই কলেজে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তিনি এই কলেজে প্রবেশ করতে পারবেন না। আমরা তার দ্রুত সময়ের মধ্যেই পদত্যাগ চাই। যিনি আমাদের কলেজ চিনেন,আমাদের কলেজ সম্পর্কে জানেন। আমরা তাকেই সভাপতি হিসেবে দেখতে চাই। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভাইস চ্যান্সেলরের অনুমোদিত সাক্ষরে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠণ করা হয়। এডহক কমিটিতে দিল আফ্রিদ জামান কে সভাপতি পদ দেওয়া হয়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর