শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৫ পিএম, ২০২৪-০৯-২০
রাহুল রায়হান, সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক হত্যা মামলায় মিথ্যা নাম জরানো হয়েছে বলে অভিযোগ করেছে সরাইল থানার ছাত্র সমাজ, এই নাম জরানোয় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাম প্রত্যাহার করার দাবি জানিয়েছে সরাইল উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন, উপজেলা সাধারণ শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ছাত্র সমাজের সাধারণ নেতা কর্মীরা।
জানা যায় উপজেলা ছাত্র সমাজের সভাপতি হুসেইন মুহাম্মদ শাওন কে একটি হত্যা মামলায় মিথ্যা আসামি করা হয়েছে,প্রশাসন মামলাটি সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে ছাত্র সমাজের নেতা কর্মী। এসময় তারা বলেন শাওন একজন ভাল মানুষ সে তার ব্যক্তি জীবনে কোনদিন মানুষের সাথে খারাপ আচরণ করেনি, অন্যায় সন্ত্রাস, চাঁদাবাজি,এবং দুর্নীতির রাজনীতি সে পছন্দ করে না, এগুলোর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে এসেছে শাওন।আরেক ছাত্র নেতা বলেন গত ৫ই আগষ্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেই ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থেকে আন্দোলন করেছে এই ছাত্র নেতা শাওন এবং ছাত্রদের আন্দোলন চালিয়ে রাখতে সে ছাত্রদের নানাভাবে সহযোগী করেছে যার একাধিক ভিডিও এখনো সোস্যাল মিডিয়ায় রয়েছে।সে সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছে,এখন একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।তাই ছাত্রনেতা শাওনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহবান জানিয়েছে সরাইল উপজেলা ছাত্র সমাজ। প্রসঙ্গ যে মাও:সুলতান উদ্দিন বাদী হয়ে সরাইল থানায় ৬৭ জন আসামি ও আরো ২০০,৩০০ জনকে গং আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ্য করা হয় গত ২৮, ৩,২০২১ ইংরেজি তারিখ নরেন্দ্র মোদী বাংলাদেশ আগমনের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলাম ও সাধারণ জনতা জেলার ঢাকা সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে। সেখানে একটি সহিংসতার ঘটনা ঘটে,এতে লিটন মিয়া নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়,পরে মৃত লিটন মিয়ার হত্যা মামলা থানায় করতে গেলে তা আমলে নেয়নি সরাইল থানা প্রশাসন, পরে আদালতে যাননি বাদীপক্ষ। সেই হত্যা মামলাটি পুনরায় এই ফ্যাসিবাদী সরকার পতনের পর নতুন করে দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি ও মন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক এমপি এড: জিয়াউল হক মৃধা, সাবেক এমপি শিউলি আজাদ,সাবেক এমপি মুজিবুল হক মাইজভান্ডার সহ একাধিক নেতা কর্মী।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited