চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:০৯ পিএম, ২০২৫-০১-১১

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদী বিধৌত জামালপুর জেলার ইসলামপুরে ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে তিন দফায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যবস্থাপনায় শনিবার(১১জানুয়ারি) সকাল থেকে সন্ধায় পর্যন্ত ৪টি অনুষ্ঠানের মাধ্যমে গাইবান্ধা,গোয়ালেরচর, কুলকান্দি ও বেলগাছা ইউনিয়ন সমূহের শীতার্তদের মাঝে এক হাজার দুইশ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে চিনাডুলি ও পাথর্শী ইউনিয়নের দ্বয়ের শীতার্তদের মাঝে তিনশটি করে কম্বল বিতরণ করা হয়েছে। এ শীত বস্ত্র বিতরণ উপলক্ষে বিকালে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার। গোয়ালেরচর ইউনিয়নের মহম্মদপুর বাজারে অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা। একইদিন কুলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর এর সভাপতিত্বে কুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ হয়েছে। এসব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দীন, রুহুল আজম লুলু, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,মনিরুল করিম, মামুনুর রশিদ, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী প্রমুখ।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর