শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৪৫ পিএম, ২০২৪-১০-০১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ রাজ্জাকের অপসারণ দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অর্থ আত্বসাত ও শিক্ষার্থীদের কু প্রস্তাব দেওয়ারসহ বিভিন্ন অভিযোগে ২৯শে সেপ্টেম্বর (রবিবার) কলেজ প্রাঙ্গনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক কর্মচারীদের অভিযোগ-অধ্যক্ষ রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরেই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। নিয়োগের ক্ষেত্রে শিক্ষক ও মেডিকেল অফিসারদের অর্থ লোপাট, বিভিন্ন সময়ে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ এবং ইন্টার্নশিপের আয় কলেজে জমা না দিয়ে কুক্ষিগত করা, হিসাব রক্ষণের আয় ব্যয়ে গরমিল করা, এক শিক্ষককে অন্য শিক্ষকের পেছনে লেলিয়ে দেওয়া, শিক্ষক হাজিরা খাতা তৈরি না করা, মনগরা অডিট তৈরি করে তা পছন্দের শিক্ষকদের দিয়ে পাশ করিয়ে নেওয়াসহ ছাত্রীদের নানা সময়ে কুপ্রস্তাব দিয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছেন। কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় অবরুদ্ধ অধ্যক্ষের বিশ্বস্থ হিসাব সহকারী তাসলিমা বেগমকে উদ্ধার করে বাসায় পৌছে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেঙ্কারি অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে অধ্যক্ষ আঃ রাজ্জাককে বারবার ফোনে করেও তাকে পাওয়া যায়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited