শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২৫-০৩-০৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে তারাবি নামাজ পড়তে গিয়ে স্কুল শিক্ষক মোঃ রফিকুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশে মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের হারপাকনা গ্রামের পূর্বপাড়ার আবুল হাসেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে তারাবি নামাজ পড়তে মসজিদে যান। নামাজে দাঁড়াতে গিয়ে হঠাৎ পড়ে যান। এলাকার মুসল্লিরা তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২.৩০ টায় নিজ গ্রামের ঈদগাহ মাঠে জানাযা শেষে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় শিক্ষক-কর্মচারী, মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা পরিবার গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ১৯৯৪ সাল থেকে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে এ পর্যন্ত শিক্ষকতা করে এসেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited