শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১১ পিএম, ২০২৪-১০-১৬
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: “গ্রামীন নারীর মর্যাদাপূর্ন জীবন গড়ি জলবায়ুপরিবর্তনের প্রভাব মোকাবেলা করি” এইপ্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় পাঁচগাছী ইউনিয়নে উত্তর ছত্রপুর মাষ্টারপাড়া গ্রামে মঙ্গলবার কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প,এমজেএসকেএস এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের এর সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে বিশ্ব গ্রামীন নারী দিবস - ও নারীর উৎপাদিত পণ্য ও প্রযুক্তি মেলা উৎযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জুনায়েদ আহমেদ হাবীব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্ত মামুন অর রশিদ পাঁচগাছী ইউনিয়য়ন, উপসহকারী কৃষি কর্মকর্ত মনসুর আলী, যাত্রাপুর ইউনিয়ন, উপসহকারী লাইভস্টক অফিসার গোলাম মোস্তফা, এমজেএসকেএস এর কম্পাইন্স অফিসার ফারহানা ইয়াসমিন, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায়, এফ এফ আজিজা সূলতানা লাকী, বকিয়ত আলী, ক্লাইমেট এ্যাকশন গ্রপের সভাপতি নুরুজ্জামান সরকার সহ নারী,-পুরুষ, যুব, কিশোর- কিশোরী দলের সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । কৃষি সম্প্রসারন অফিসার জনাব জুনায়েদ আহমেদ এর নেতেৃত্বে একটি র্যালী মাষ্টার পাড়া থেকে বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিন করে মেলা প্রঙ্গনে ফিরে আসেন এবং সকলে মিলে মেলার বিভিন্ন স্টল সমূহ ভিজিট করেন এবং আলোচনা সভায় অংশগ্রহন করেন। সভায় বক্তাগন বলেন দিবসটি পালনের মূল উদ্দ্যেশ্য হচ্ছে, গ্রামীন নারীর অর্থনৈতিক ও সামাজিক মূল্যবোধ ও মর্যাদাকে সুসংহত করা। একইসাথে গ্রামীন নারীর জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরে তাদের জীবনের মান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা। কিশোর কিশোরী দলের সদস্যরা জলবায়ুর বিরুপ প্রাভাবের ফলে বাল্যবিবাহ কিভাবে বৃদ্ধি পায় এর উপর একটি নাটিকা প্রদর্শন করেন। সবশেষে কৃসিসম্প্রসারন কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited