চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নাটোরে সাংবাদিকতার নতুন দিগন্ত

নাটোরে সাংবাদিকতার নতুন দিগন্ত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:১৯ পিএম, ২০২৫-০৮-১৪

নাটোরে সাংবাদিকতার নতুন দিগন্ত

বেঞ্জামিন রফিক :  পিআইবি’র মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণে বদলাচ্ছে সংবাদকর্মীদের ভাবনা ও দক্ষতা আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার: নাটোরের সাংবাদিকতার পরিমন্ডলে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। জেলার প্রাণকেন্দ্র নাটোর প্রেসক্লাবের হলরুমে গত তিন দিন ধরে জমে উঠেছিল এক ব্যতিক্রমধর্মী আয়োজন-“মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্র্রশিক্ষণ কর্মশালা”। আয়োজন করেছে-“প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)”। আধুনিক গণমাধ্যম জগতে সাংবাদিকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এমন কর্মশালা জেলা পর্যায়ে অনেকটা প্রথমবারের মতো এতো পরিসরে অনুষ্ঠিত হলো। প্রতিদিন সকাল থেকে বিকেল- হাতের মোবাইল ফোন থেকে শুরু করে অন্যান্য ডিভাইস সবকিছুই যেন হয়ে উঠেছে শেখার মাধ্যম। চোখ প্রজেক্টরের স্ক্রিনে, মনোযোগ প্রশিক্ষকের কণ্ঠে। প্রশিক্ষণের প্রতিটি দিনেই ছিল ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ফোকাস: প্রথম দিনে বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ , দ্বিতীয় দিন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর এস এস আল আরেফিন, তৃতীয় দিন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও পিআইবি’র পরিচালক পারভীন সুলতানা রাব্বী এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রশিক্ষণ দেন। এই তিনদিনে  সংবাদ লেখার মূল কাঠামো, সংজ্ঞা, উপাদান ও চেতনা, সংবাদে কনটেন্টের সৃজনশীলতা, ফ্যাক্টচেকিং ও সোর্স ব্যবহার, মোবাইল জার্নালিজম, ডিভাইস সেটিংস, ভিডিও সাংবাদিকতার আধুনিক কৌশল, রিপোর্টং করণীয়-বর্জণীয়, সাংবাদিকতার নীতিমালা নিয়ে আলোচনা ও হাতে কলামে শিক্ষা দেওয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন- “এই প্রশিক্ষণ মাঠপর্যায়ের সাংবাদিকদের বাস্তবচিত্রের সঙ্গে খাপ খাওয়াতে বড় ভূমিকা রাখবে। স্থানীয় সাংবাদিকদের মধ্যে একধরনের অনুপ্রেরণার সঞ্চার ঘটেছে।” এনটিভি’র হালিম খান জানালেন- “আমরা এতদিন অনেক কিছু অভ্যাসের ভিত্তিতে করতাম। এখানে এসে বুঝেছি-প্রতিটি প্রতিবেদন তৈরির আগে পরিকল্পনা, যাচাই, ও গঠনমূলক চিন্তা কতটা জরুরী।” এখন টিভি’র মাহবুব হোসেন বলেন- “ মানসম্পন্ন ভিডিও সংবাদ তৈরিতে এমন প্রশিক্ষণের বিকল্প নেই।” বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। অংগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দিয়ে তিনি বলেন- “তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকদের প্রতিনিয়ত নিজেদের আপডেট রাখতে হবে। পিআইবি’র এই উদ্যোগ জেলার সংবাদকর্মীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক পারভীন সুলতানা রাব্বী, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, এই কর্মসূচির ধারাবাহিকতায় নাটোর জেলার সাতটি উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্যও  তিন দিনের অনুরূপ প্রশিক্ষণ আয়োজন করা হবে, যা একই ভেন্যুতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। নাটোরের সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ শুধু একটি কর্মশালা নয়- এ যেন ভবিষ্যতের সংবাদ জগতের জন্য প্রস্তুতির এক দরজা। সংবাদ সংগ্রহ, যাচাই ও প্রচারের এই নতুন ধারায় অংশগ্রহণকারীরা হয়তো আগামী দিনের আরও পেশাদার, আরও দায়বদ্ধ এবং প্রযুক্তি-সচেতন সাংবাদিক হয়ে উঠবেন। তথ্যের গতি যেখানে প্রতিমুহূর্তে বদলায়, সেখানে এই প্রশিক্ষণ হয়ে উঠছে সংবাদজগতের প্রযুক্তিনির্ভর নবযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

রিটেলেড নিউজ

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর