শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২৫-০৬-১৬
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার উপস্থিত ছিলেন ।
চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ কমিটি মুরাদনগর উপজেলার সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, মাওলানা আন ম জসিম উদ্দিন ভূইয়া, তারিকুল ইসলাম এবং বিচারক মন্ডলী হিসেবে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহমেদ ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় শ্রীকাইল নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রতিযোগিতায় পরমতলা শব্দর খাঁন উচ্চ বিদ্যালয় ও চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এতে চ্যাম্পিয়ন হয় চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় শ্রীকাইল নজম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited