শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২৪-০৯-০৬
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জ জমি না কিনে জোরপূর্বক শতশত বিঘা কৃষকের জমিতে বালু ভরাট, সরকারি রাস্তা, সরকারি খাল-খাস জমি দখলসহ নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ইউএস বাংলা গ্রুপের আবাসন প্রকল্প "আমেরিকান সিটি"র বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে দুই উপজেলার প্রায় ১৫ গ্রামের মানুষজন। শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভায় হয়। এসময় আবাসনের ভূমিদস্যুতায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন এলাকার মানুষজন বিক্ষোভ মিছিল নিয়ে সভায় অংশ নেয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউএস-বাংলা গ্রুপের আবাসন প্রকল্প " আমেরিকান সিটি"র মালিক আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প পরিচালক তানভির জোরপূর্বক ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে দীর্ঘ ১৫টি বছর আমাদের উপর বিভিনৃন সময় নানান ভাবে জুলুম ও নির্যাতন করে আসছে। তারা জমি না কিনেই শতশত বিঘা জমিতে বালু ভরাট করেছে। প্রতিবাদ করলে কৃষকের বাড়িতে হামলা-মামলা, লুটপাট করেছে। ইউএস-বাংলা গ্রুপ তাদের সন্ত্রাসীদের দিয়ে সরকারি রাস্তা, সরকারি খাল ও কৃষি জমি বালুর ফেলে দখল করে রেখেছে। গ্রামের প্রধান যাতায়াতে পথ ও পানি নিস্কায়নের খাল দখল করায় মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে বছরের পর বছর কৃষি আবাদ বন্ধ হয়ে গেছে। তাই কৃষি জমি ও সরকারি খাল, রাস্তা, খাস জমি উদ্ধার ও সকল মামলা প্রত্যাহারের দাবী জানায় বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী জমির মালিক আমজাদ হোসেন, এডভোকেট লায়লা আফরোজ, আশরাফুল ইসলাম, নূর ইসলাম, আবু সাহাদ, সুমন, জুয়েল, ছাত্র নেতা মারুফ, ছালাম মোল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বারেক মোল্লা প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited