চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৭ পিএম, ২০২৫-০১-০৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার : নরসিংদীর মাধবদী বাজারের মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিংয়ের সিইও সাম্প্রতিক একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে মর্মে  এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার  প্রতিবাদলিপি নিম্নরূপ- 

আমি চিত্তরঞ্জন পাল, পিতাঃ মৃত—রবীন্দ্র কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ), বর্তমানে আমি মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং, মাধবদী বাজার, জেলাঃ নরসিংদী এর প্রতিষ্ঠানে সিইও হিসেবে কর্মরত আছি। গত ২৭ ডিসেম্বর ২০২৪ইং শুক্রবার “দৈনিক গুপ্তচর” পত্রিকার প্রথম পৃষ্ঠায় “মাধবদীতে আওয়ামী ছত্র ছায়ায় চোরাই সুতার ব্যবসা করে জিরো থেকে কোটিপতি বিনয় দেবনাথ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটির ভিতরের অংশে যে কয়টি বিষয় তুলে ধরা হয়, তাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য হল, মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং এর সত্বাধিকারী বিনয় দেবনাথ ১৯৮৮ইং সাল থেকে মেসার্স হক ট্রেডার্স প্রতিষ্ঠানে বিশ্বস্ততার সহিত প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন কালীন ১৯৯২ইং সাল থেকে যৌথ (পার্টনার) ব্যবসা শুরু করেন এবং ২০১১ সাল থেকে যৌথ (পার্টনার) ব্যবসা আলাদা হয়ে মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং নামে প্রতিষ্ঠানের মাধ্যমে দিন—রাত কঠোর পরিশ্রম করে সততা ও সুনামের সহিত ব্যবসা করে আসছেন। মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং ব্যবসার শুরু থেকে স্বনামধন্য অনেকগুলী দেশীয় স্পিনিং মিলের সুতা ক্রয় করে বিভিন্ন ক্রেতার নিকট বিক্রি করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে কোন ধরণের বিদেশী সুতা আমদানি করেও বিক্রি করে না। এমনকি, বন্ডের সুতা ক্রয়—বিক্রয়ের কারনে, যারা দেশীয় স্পিনিং মিল কোম্পানীর সুতা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বন্ডের সুতা ক্রয়—বিক্রয়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন বিনয় দেবনাথ। এছাড়াও তিনি ছাত্র জীবন থেকে শুরু করে অদ্য পর্যন্ত কোন রাজনীতি বা দলীয় রাজনীতির লেজুরবৃত্তি ছিলেন না, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান সাধারণ ব্যবসায়ী, একজন ব্যবসায়ীই তাঁর একমাত্র পরিচয়। অতএব এটি দিবালোকের মত পরিস্কার আমার প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সত্বাধিকারী বিনয় দেবনাথের ব্যবসায়ী, সামাজিক ও ব্যক্তিগত সুনাম নষ্ট করতে কোনো প্ররোচনায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত মিথ্যা, বানোয়াট এবং হয়রানীমূলক সংবাদ পরিবেশন করায় তার প্রতিবাদ ছাপানোর জন্য আমি গত ২৯—১২—২০২৪ইং তারিখ বরাবর, সম্পাদক ও প্রকাশক — দৈনিক গুপ্তচর, কার্যালয় উপজেলা মোড়, নরসিংদী ঠিকানায় মাধবদী থেকে ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করি। যাহা সূত্র বুকিং তারিখ ৩০—১২—২০২৪ইং রেজিঃ আইটেম আই জি নং উখ ৬২৮৫০৬৫১৩ ইউ এবং পাশাপাশি মেইল ঠিকানা msi873098@gmail.com মোবাইল নং ০১৯০৬—০৬০০৫৭ এ প্রেরণ করা হয়। দুঃখজনক উক্ত প্রতিবাদ লিপি না ছাপিয়ে তারা গত ০৪—০১—২০২৫ইং তারিখে আবারও মিথ্যা সংবাদ প্রচার করে। আমি প্রকাশিত এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক — চিত্ত রঞ্জন পাল সিইও

 আনন্দ ইয়ার্ণ ট্রেডিং মাধবদী, নরসিংদী।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত


রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর