শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২৫-১০-১৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখলেন ইসলামপুর পৌর শহরের শতাধিক জনগণ। শুক্রবার(১০অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ধর্মকুড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখার আয়োজনে করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামপুর পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সাক্ষাৎকারে যে ভাষায় কথা বলেছেন যা বাংলাদেশের গণতন্ত্রের সংকট,নির্বাচনের অনিশ্চয়তা আর জনগণের অধিকার। এটা শুধু বিএনপির নেতাকর্মীদের নয়,সাধারণ মানুষেরও কথা।” তিনি আরোও বলেন ,“তারেক রহমানের বক্তব্যে আমরা আন্দোলনের নতুন দিকনির্দেশনা পেয়েছি। তিনি রাজনীতিতে সহিংসতা নয়,যুক্তি ও সংগঠনের পথ দেখিয়েছেন। তাঁর প্রতিটি বাক্যের পেছনে আমরা রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা দেখতে পাই।বিএনপি এখন শুধু ক্ষমতার রাজনীতি করছে না;বরং একটি ন্যায্য, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে।” প্রজেক্টর প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,সহ কোষাধ্যক্ষ আজগর আলী,উপজলা ছাত্রদলেন সাবেক সভাপতি মোজাম্মেল হক,পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী,সাবেক ছাত্রেনতা রাজু আহাম্মেদ ও মিতুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রদর্শনীতে উপস্থিত নেতাকর্মীরা বলেন,তারেক রহমানের বক্তব্যে শুনে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। তারেক রহমানের বক্তব্য বড়পর্দায় সরাসরি শুনতে পেয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তিনি যে দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছেন, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited