চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:০১ পিএম, ২০২৪-১১-১৭

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলির (গভর্নমেন্ট প্রসিকিউটর-জিপি) তালিকায় এক মৃত আইনজীবীর নাম এসেছে। একইসঙ্গে দুই আইনজীবীর নাম এসেছে ভিন্ন দুই পদে ও সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি হিসেবে নাম এসেছে ছয় আওয়ামীপন্থি আইনজীবীর। ত্রুটিপূর্ণ এ তালিকা বাতিল চেয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (১৭নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, জিপি,অতিরিক্ত জিপি,সহকারী জিপি হিসেবে ২৮ জন এবং পিপি,অতিরিক্ত পিপি,এপিপি হিসেবে ৩৬ জন,সব মিলিয়ে ৫৪ আইনজীবীর মধ্যে অতিরিক্ত জিপি আনোয়ার হোসেন মৃত এবং অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুবার লেখা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের-১ এর নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক বলেন,দীর্ঘ সতের বছর যারা নিগৃহীত হয়েছে,যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের বঞ্চিত করে মৃত আইনজীবী, বারের সদস্য নয় এমন এক আইনজীবী এবং আওয়ামীপন্থি আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন দুই তিন বছর আগে মারা গেছেন বলে জানিয়ে তিনি বলেন, আমরা কেউ চিনি না এমন আইনজীবী কীভাবে নিয়োগ পায়? আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ব্যানার ধরে থাকা আইনজীবীরা কীভাবে এ সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়? তিনি বলেন, আমরা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব এ তালিকা যাতে গ্রহণ করা না হয়। আমরা দ্রুত এ ত্রুটিপূর্ণ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি। এ পিপি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল আমিন, রাসেল রানা,আঁখি আক্তার,তামিমা বিলকিস,হাবিবা সুলতানা,সাবিনা ইয়াসমিনকে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে দাবি করে তাদের নিয়োগ বাতিল চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহআইন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন ও মোবারক হোসেন। শতাধিক আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। গত ১৩ নভেম্বর উপসলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ৫৪ আইনজীবীকে জামালপুর আদালতে বিভিন্ন পদে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর