চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম আলু চাষ শুরু হয়েছে

কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম আলু চাষ শুরু হয়েছে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৭ পিএম, ২০২৪-১১-০১

কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম আলু চাষ শুরু হয়েছে

 কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের ১৬টি নদ-নদী বেষ্টিত প্রায় ৪শতাধিক চর রয়েছে। আগাম আলুর বাজার মূল্য ভালো হওয়ায় চরাঞ্চলের এসব ধু-ধু বালু জমিতে কৃষকরা আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকেছেন। ৫৫ থেকে ৬০ দিনে এসব আগাম আলু উত্তোলন করে একই জমিতে ভূট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হওয়ার আশা করছেন তারা। আবহাওয়া অনুকুলে থাকলে এবং রোগ বালাইয়ের তেমন কোন প্রাদুর্ভাব না হলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। চরাঞ্চলের বালু জমিতে সেচ, সার ও কীটনাশকের খরচ বেশি হওয়ায় উৎপাদিত আলুর বাজার নিয়েও চিন্তিত তারা। তবে তাদের প্রত্যাশা ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এ আলু উত্তোলন করে আগাম নতুন আলুর বাজার ধরার পাশাপাশি একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল আবাদ করতে পারবেন। চলতি মৌসুমে জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, রাজারহাটসহ প্রায় সব উপজেলা এবং চরগুলোতে উফশি ও স্থানীয় জাত মিলে ৭ হাজার ১শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। পুরোদমে আলু চাষ শুরু না হলেও চরাঞ্চলের কৃষকরা আগাম আলুর দাম পাওয়ার আশায় আগাম আলু চাষ শুরু করেছে। সরেজমিনে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাষ্টারহাট ওয়াবদা সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা আগাম আলু চাষে প্রতিদিন ব্যস্ততম সময় পার করছেন।এসময় আলু চাষী কাঁঠালবাড়ী ইউনিয়নের স্থনীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন প্রায় ১৮ একর জমি বর্গা নিয়ে আলু রোপণ করছি।কিন্তু এবছর আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেশি।তবে সামনে আবহাওয়া ও বাজার মুল্য যদি ভালো থাকে তবে লাভের আশা করছি। অন্য দিকে আরেকজন কৃষক রমজান আলী বলেন স্থানীয় কৃষি অফিসার যদি আমাদের খোঁজ খবর নিয়ে আলু চাষে সুপরামর্শ দিলে ফলন ভালো হবে আশা করছি। কুড়িগ্রাম সেকেন্দার কোল্ড স্টোরের মালিক সেকেন্দার আলী বলে,গত বছরের তুলনায় এ বছর আলু চাষিদের আলু চাষে আগ্রহ বেড়েছে। সে তুলনায় আলু বীজের যোগান কম।চাহিদার সাথে বীজ সংরক্ষণ কম থাকায় আলু চাষিদের বীজ নিয়ে কিছুটা ভোগান্তি হতে পারে বলে জানান তিনি। এবিষয়ে কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম জানান চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর ভালো ফলনের আশা করছেন কৃষক। তবে আলুর বাজার নিয়েও কিছুটা চিন্তিত তারা।আশা করছি আবহাওয়া অনুকূল ও বাজারদার ভালো থাকলে কৃষকরা লাভবান হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর