শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৫-০৯-০৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মেলান্দহে প্রথিতযশা সাংবাদিক নূরুল হক জঙ্গীর মৃত্যুর ৮ মাসের পর কবর থেকে লাশ উত্তোলনের ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (১সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজ্ঞ আদালতের নির্দেশে ওই সাংবাদিকের নাংলা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। তিনি জামালপুরের বহুল প্রচারিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক,মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জামালপুর প্রেস ক্লাবের কার্যনিবার্হী সদস্য ছিলেন। মৃত্যুর প্রায় ১০০ দিন পর হত্যা মামলা দায়ের করেন দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা। বিজ্ঞ আদালত পিবিআইকে মামলার তদন্ত এবং লাশ উত্তোলনের নির্দেশ দেয়। ১ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেলান্দহ ইউএনও এস.এম.আলমগীর,পিবিআই ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউএনও। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুর বিষয়ে পত্রপত্রিকায় এবং পারিবারিক সূত্রে জানা গেছে,গত ২১ ডিসেম্বর ২৪ইং সন্ধ্যায় জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের সাথে সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যান। ৩১ আগস্ট দিবাগত রাতে নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমার ফেসবুকে তার স্বামীর লাশ উত্তোলনের একটি পোস্ট করলে হইচই পড়ে যায়। পরদিন সকাল থেকেই গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা ওই সাংবাদিকের কবরস্থানে ভীড় করেন। পারিবারিক সূত্রে জানা গেছে,পারিবারিক দ্বন্ধের জের ধরে নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা বাদি হয়ে তার প্রথম স্ত্রী কাজলী, দুই মেয়ে, জামতা, প্রেস কর্মচারিসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উত্তোলনকালে সরেজমিনে দেখা গেছে, মামলার বাদি, বিবাদী, নাতি-নাতনীসহ সুভাকাঙ্খিদের হৃদয় বিদারক বিলাপ-আর্তির করুন দৃশ্য।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited