চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদারগঞ্জে বিএনপি নেতা ও ইঞ্জিনিয়ারকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে বিএনপি নেতা ও ইঞ্জিনিয়ারকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:০৮ পিএম, ২০২৫-০৩-০৮

মাদারগঞ্জে বিএনপি নেতা ও ইঞ্জিনিয়ারকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল ইসলাম স্বপন ও উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রভাতী প্রকল্পের সহকারী প্রকৌশলী আবির হাসানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভিন্ন গণমাধ্যমে বানোয়োট খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮মার্চ) বেলা ১১টায় ভুক্তভোগী বিএনপি নেতা স্বপন ও ইঞ্জিনিয়ার আবির এর আয়োজনে উপজেলা চত্বরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী বিএনপি নেতা শফিউল ইসলাম স্বপন লিখিত বক্তব্যে বলেন,আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আমার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে আমার সুনাম ক্ষুন্নের চেষ্টা করে আসছে। এরি অংশ হিসেবে গত ৩ মার্চ সুপার এডিটিং এর মাধ্যমে করা আমার কন্ঠ সাদৃশ্য একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর পরিপেক্ষিতে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন এবং টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মে জামালপুরে বিএনপি নেতার চাদা দাবীর অডিও ভাইরাল" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে আমি এলজিইডি ইঞ্জিনিয়ারের কাছে একটি কাজের জন্য ১০ শতাংশ টাকা দাবী করেছি মর্মে যে সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কারণ অডিওতে যে ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে সে বিষয়টি তিনি নিজেই বিষয়টি জানে না। তার সাথে আমার কখনো যোগাযোগ ই হয়নি। ইঞ্জিনিয়ার নিজে সাংবাদিকদের কাছে বলেছে এটি সুপার ইডিট করা। তিনি আরো বলেন,আমার সাথে রাজনৈতিকভাবে না পেরে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের অপপ্রচারের কারণে আমার ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা প্রকৌশলী আবির হাসান লিখিত বক্তব্য বলেন,আমি বিএনপি নেতা শফিউল ইসলাম স্বপনকে চিনি না। তার সাথে আমাকে জড়িয়ে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার বানোয়াট ও ভিত্তিহীন। অডিওটি সুপার ইডিটের মাধ্যমে করা। তাদের রাজনৈতিক বিষয়টিতে আমাকে জড়ানো হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এইসব এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতি শিঘ্রই আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর