শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৬ পিএম, ২০২৪-১০-৩০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জ হাসপাতালে নারী চিকিৎসকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামী ৮ জন। অজ্ঞাতনামা আসামী ৪০-৫০ জন। গত মঙ্গলবার রাতে বকশীগঞ্জ থানায় ওই মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে পুলিশ খোকন মিয়া নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। মামলার বাদী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। জানা যায়, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় ভর্তি হয় পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। একই রাতে চিকিৎসাধীন অবস্থায় রজব আলী মারা যায়। এর পরেই রজব আলীর লোকজনরা ডাক্তার আসমা লাবনীর উপর হামলা ও মারপিট করেন। এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মচারীরা কর্মবিরতী পালন করেন। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় মঙ্গলবার রাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। মামলার নামীয় আসামী ৮ জন। পুলিশ রাতেই মামলার আসামী খোকন মিয়াকে গ্রেফতার করে। নামীয় আসামীদের মধ্যে স্থানীয় সাংবাদিক মুভিবাংলার একেএম নূর আলম নয়ন, ভোরের বাংলার মারুফ হাসান ও আজকের বসুন্ধরার রফিকুল ইসলামের নাম রয়েছে। মামলা ও আসামী গ্রেফতারের পরেই হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা কর্মবিরতী প্রত্যাহার করে নেন। এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মোহাম্মদ আজিজুল হক জানান,স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আইনি ব্যবস্থা গ্রহনের পরেই কর্মবিরতী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। ১ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার অভিযান চলমান।
জিএসএসনিউজ ডেস্ক : : শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : গিয়াস রনি,নোয়াখালী: প্রতিনিধি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited