শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:২৫ পিএম, ২০২৪-০৯-২৭
স্টাফ রিপোর্টার : পিয়াসা ধরা-ছোঁয়ার বাইরে থাকার কারণ উচ্চ শ্রেণীর সাথে অসামাজিক নেটওয়ার্ক তৈরির সক্ষমতা। অন্যদিকে আলোচ্য এহসান আব্দুল্লাহ শেখ হেলাল এবং শেখ তন্ময়ের ঘনিষ্টজন হওয়ায় সকল অপরাধে অপরাধী হয়েও রয়েছে অধরা।
বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন অপরাধের ঘটনার কার্যক্রমে মিডিয়া পাড়ায় একটি নাম বারবার উঠে এসেছে ফারিয়া মাহবুব পিয়াসা। রুপ যৌবন সৌন্দর্য্য উপস্থাপন করে পিয়াসা সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন অসামাজিক ক্লাব পাড়ায় নিজের অবস্থানটি তৈরি করেছে শক্ত ভাবে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সাবেক আইজিপি বেনজীর আহমেদ থেকে শুরু করে র্যাবের বড় অফিসার কিংবা সেনা বাহিনীর উচ্চ পদস্থ কোন অসৎ কর্মকর্তাসহ কে নেই তার তালিকায়। চতুর পিয়াসা বুঝতে পেরেছে বাংলাদেশের প্রেক্ষাপটে শতশত ইলেট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সৎ প্রশাসনিক কর্মকর্তাদের ঠেকাতে হলে প্রয়োজন ক্ষমতা তাই তার মূল টার্গেট উচ্চবৃত্ত সম্পদশালী পরিবারের সন্তান এবং সরকারী বেসরকারী পর্যায়ে ক্ষমতাবান কোন ব্যক্তি। পিয়াসা ও এহসান আব্দুল্লাহ’র একাধিক পুরুষ ও নারীর সাথে সম্পর্ক বৈধ অবৈধ সম্পর্ক থাকার পরেও তাদের পূর্বে উভয়ের স্বামী-স্ত্রী সংসার থাকা অবস্থায় জেনে শুনে একজন আরেকজনকে বিয়ে করার কারণ হচ্ছে দুজনই অপরাধ জগতের মানুষ। এদেরকে নিয়ে অনুসন্ধানে এ প্রতিবেদকের হাতে ১৮০ পৃষ্ঠার বিভিন্ন অপরাধের ফিরিস্তি উঠে আসে।
মাত্র কিছুদিন পূর্বে এহসান আব্দুল্লাহ, পিয়াসার মায়াজালে নিজেকে জড়িয়ে নিজের সন্তানসহ স্ত্রী নাজিবা নাহিদ এর সাথে সম্পর্ক ছিন্ন করে আবার পিয়াসাকে বিয়ে করে। বিয়ের কাবিননামায় নাজিবা নাহিদ ও তার সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে পূর্বের স্ত্রী নাজিবা নাহিদ কে সাক্ষী হিসেবে কাবিননামায় স্বাক্ষর করায়। উঠে আসে নাজিবা নাহিদ কে শারিরীক ও মানসিক অত্যাচার করার লোম হর্ষক কাহিনী। এ বিষয়ে থানা ও আদালতে একাধিক অভিযোগ পাওয়া যায়। নিজের সন্তানকে নাজিবা নাহিদ এর কোল থেকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে এহসান আব্দুল্লাহ তার পূর্বের স্ত্রী নাজিবা নাহিদ এর শুভাকাঙ্খিদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়ে মামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায় এহসান আব্দুল্লাহ, শেখ হেলাল ও শেখ তন্ময়ের ঘনিষ্ঠজন সেই সুবাদে তার পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ অনেক কার্যক্রম চলে। যার মধ্যে অন্যতম তিতাস গ্যাসের লাইনসহ রয়েছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার শুভঙ্করের যাদু। খোঁজ নিয়ে আরও জানা যায় টাংগাইলের ছাত্র-জনতাকে হত্যা করার পিছনে হুকুমদাতা ও পৃষ্ঠপোষকতার বিশাল একটি অবস্থানে ছিল এহসান আব্দুল্লাহ। এত অপরাধে অপরাধী হয়েও সে এখনও রয়েছে অধরা। এসব বিষয় নিয়ে এহসান এবং পিয়াসার নিকট থেকে বক্তব্য নেওয়ার লক্ষ্যে অনেক যোগাযোগের পরেও তাদেরকে না পেয়ে, তাদের মুঠো ফোনেও তাদেরকে কল দিলে, তারা কল রিসিভ করে না। অন্যদিকে কে এই পিয়াসা? গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় এসেছে ‘পিয়াসা’ নামটি। পুরো নাম ফারিয়া মাহবুব পিয়াসা। মডেল হিসেবে পরিচিত এই নারী নানান অপরাধে জড়িত বলে জানিয়ে আসছে প্রশাসন। ইতিমধ্যে উচ্চবিত্তের সন্তানদের ব্ল্যাকমেইলিংয়ে জড়িয়ে অবশেষে বাসায় বিপুল মাদকসহ তিনি কয়েকবার আটক হয়েছেন। বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সিসাসহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও তার সহযোগী মরিয়ম আক্তার মৌ সহ তাদের রয়েছে বিশাল সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্র। তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে পরে ব্ল্যাকমেইল করে ধান্দাবাজি করে আসছে এই চক্রটি। বর্তমানে মিতালী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাদকাসক্ত স্বামী পাওয়াতে পিয়াসার ব্যবসা এখন আকাশ ছোঁয়া। সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর বখাটে ছেলে-মেয়েদের ব্যবহার করে পিয়াসা সেজেসে এখন মক্ষিরানী। ২০১৭ সালে পিয়াসা নামটি আলোচনায় এসেছিল। উচ্ছৃঙ্খল জীবন যাপন করায় সে বছর তাকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত হোসেন। এ নিয়ে সামাজিক মহলে আলোচিত হন তিনি। তবে খবরের পাতায় তার নাম আসে ২০১৯ সালে। সে বছর দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন। তার সেই সাবেক পুত্রবধূর নাম ফারিয়া মাহবুব পিয়াসা। এই পিয়াসাই সেই পিয়াসা। চাঁদা দাবির অভিযোগে ২০১৯ সালের ৫ মার্চ পিয়াসার বিরুদ্ধে মামলা করেছিলেন দিলদার আহমেদ। কয়েক বছর আগে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মোসারাত জাহান (মুনিয়া) নামে এক তরুণীর মরদেহ। ঘুরে ফিরে এখানেও আলোচনায় পিয়াসার নাম। ঐ তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা করে। মামলার এজাহারে উঠে আসে পিয়াসার নাম। এর রেশ কাটতে না কাটতেই আবার আলোচনায় সেই পিয়াসা। জানা যায় এহসান আব্দুল্লাহ কে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে বিয়ে করে তার পূর্বের সংসারটি সন্তানসহ ভেঙ্গে দেয়। উল্টো এহসান আব্দুল্লাহ’র পূর্বের স্ত্রীর বিভিন্ন ভিডিও ফুটেজ ছবি এডিটিং করে বিভিন্ন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে তাকে হেও পতিপন্ন করার উদ্দেশ্য প্রণোদিতভাবে নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে অর্থ ব্যয় করে সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে মানহানী করেছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে ডিজিটাল নিরাপত্তা
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited