চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শিবপুরে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া শরীফ পরিবার!

শিবপুরে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া শরীফ পরিবার!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:০৯ পিএম, ২০২৫-১১-০২

শিবপুরে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া শরীফ পরিবার!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের গোবিন্দী গ্রাম এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মেসবাহ উদ্দিন সরকার (মেছু)-এর চার ছেলে—মো. রুহুল আমিন সরকার, মো. আল আমিন সরকার, মো. শামিম সরকার ও মো. আমিন সরকার—এবং তাদের মা আলেয়া বেগমের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রামবাসীর অভিযোগ, এই চক্রের ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। দিনের বেলায় তারা লাপাত্তা থাকলেও রাতের অন্ধকারে দলবল নিয়ে এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া ও মারধরের মতো ঘটনা ঘটিয়ে থাকে। সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে মৃত দুলু সরকারের কাছ থেকে মৃত মাতাব সরকার (শরীফ সরকারের বাবা) ৮ শতক জমি ক্রয় করেন। ওই জমি নিয়ে রুহুল গংয়ের সঙ্গে শরীফ সরকারের পরিবারের বিরোধের সূচনা হয়। এর জের ধরে ২০২৪ সালের ৫ আগস্ট রুহুল গং ও তাদের সহযোগীরা শরীফ সরকারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে এবং শরীফ সরকারকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে একাধিকবার আদালতের রায় শরীফ পরিবারের পক্ষে গেলেও সন্ত্রাসীরা তা অগ্রাহ্য করে। এমনকি স্থানীয় সালিশের মাধ্যমে আপস মীমাংসা হলেও রুহুল গং তাতে কর্ণপাত করেনি। গায়ের জোরে তারা এখনো জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শরীফ সরকারের পরিবারের অভিযোগ, প্রবাসে থাকা তার ভাইদের সুযোগে সন্ত্রাসীরা বারবার তাদের ওপর হামলা চালাচ্ছে। সর্বশেষ ১৫ দিন আগে মহিলাদের নিয়েও হামলা চালানো হয় শরীফ পরিবারের ওপর। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ৫ আগস্ট এর হামলার ঘটনায় দীর্ঘ চিকিৎসা শেষে শরীফ সরকার নরসিংদী আদালতে মামলা করেন (মামলা নং: শিবপুর সিআর ৮৮৫/২০২৪), যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর শরীফ সরকার তার পরিবার নিয়ে নিজ বাড়ি থেকে বিতাড়িত অবস্থায় রয়েছেন। এ বিষয়ে শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন বলেন, “ওই পরিবারটি ডাকাতির মামলায় জড়িত ছিল। এই ডাকাত পরিবারের সবাই বাড়ি ছাড়া। দেয়াল ভাঙচুরের একটি অভিযোগ আদালতে প্রসিকিউশনের জন্য পাঠানো হয়েছে।” স্থানীয়দের দাবি, এই সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্যের কারণে গোবিন্দী গ্রামের সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন—দ্রুত রুহুল গংকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর