চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

“মানুষের হিউম্যান রাইটস রক্ষা করাই আমাদের প্রধান কাজ”—নাটোরের নবাগত এসপি তারিকুল ইসলাম

“মানুষের হিউম্যান রাইটস রক্ষা করাই আমাদের প্রধান কাজ”—নাটোরের নবাগত এসপি তারিকুল ইসলাম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৭ পিএম, ২০২৫-০৯-০৯

“মানুষের হিউম্যান রাইটস রক্ষা করাই আমাদের প্রধান কাজ”—নাটোরের নবাগত এসপি তারিকুল ইসলাম

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার: নাটোরে নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, “মানুষের হিউম্যান রাইটস রক্ষা করাই আমাদের প্রধান কাজ। বিভিন্ন কারণে গত সময়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তবে আমরা সেই অবস্থার পরিবর্তন চাই। জনগণের সাথে মিলে মিশে কাজ করব, যাতে পুলিশ প্রকৃত অর্থে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।” সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসপি তারিকুল ইসলাম আরও বলেন, “নির্যাতিত মানুষের অভিযোগের তদন্ত রিপোর্ট যেন যথাসময়ে আদালতে জমা দেওয়া যায়, সে বিষয়েও পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। একইসাথে নাটোরের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের প্রতিটি প্রচেষ্টায় সাংবাদিক সহকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল, সিনিয়র সাংবাদিক হালিম খান, আল-মামুন, সুফি সান্টু, বুলবুল আহমেদসহ অনেকে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর