চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বেনামী ফেসবুক আইডির অপপ্রচারে ক্ষুব্ধ হাসান উদ্দিন সরকার

বেনামী ফেসবুক আইডির অপপ্রচারে ক্ষুব্ধ হাসান উদ্দিন সরকার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১২ পিএম, ২০২৫-১১-০৫

বেনামী ফেসবুক আইডির অপপ্রচারে ক্ষুব্ধ হাসান উদ্দিন সরকার

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল আংশিক) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, তাঁর জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গীতে নিজের প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সম্প্রতি “গাছা থানা বিএনপি মিডিয়া” নামের একটি বেনামী ফেসবুক আইডি থেকে জনৈক আব্দুল বাতেন রনি-এর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, হাসান উদ্দিন ও তার চাচাতো ভাই রাকিব উদ্দিন সরকার পাপ্পু নাকি বলেছেন “৫০০ লোক মেরে হলেও টিকিট আনবে”— এবং এর প্রতিবাদ করায় রনি এখন মৃত্যুভয়ে রয়েছেন। ওই ভিডিওতে হাসান উদ্দিন সরকারের চাচাতো ভাই ও একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পুর বিরুদ্ধেও হত্যার হুমকির অভিযোগ আনা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া আব্দুল বাতেন রনি একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁকে ব্যবহার করে মনোনয়ন প্রতিযোগিতায় থাকা প্রতিদ্বন্দ্বী পক্ষ বা রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার বলেন, “ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু চরিত্রহননমূলক অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই, বিষয়টি তদন্ত করে এই অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।” সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর