চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সর্বদলীয় লুটেরাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে- মিজানুর রহমান চৌধুরী

সর্বদলীয় লুটেরাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে- মিজানুর রহমান চৌধুরী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:১৩ পিএম, ২০২৪-০৮-১৩

সর্বদলীয় লুটেরাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে- মিজানুর রহমান চৌধুরী

ফারুক হোসেন : ‘পরিবার তন্ত্র কায়েম করে দেশকে লুট-খুনের স্বর্গরাজ্যে পরিণত করা মাফিয়া মন্ত্রী-এমপিদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। অবিলম্বে ওইসব অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করতে হবে।’ 
মঙ্গলবার (১৩ আগস্ট) লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ  ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সর্মথন  শুভেচ্ছা ও আন্তরিক  অভিনন্দন জানিয়ে এক মত বিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে   পার্টির সভাপতি মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
তিনি  আরো বলেন- প্রায় ৩০ বছর ধরে আমরা বঞ্চিত শোষিত মজলুম মানুষের কল্যাণে তাদের দাবী আদায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সময়ের প্রয়োজনে  আমরা বিগত ১৫ মে ২০২২  সালে রাজনৈতিক দল হিসেবে রাজধানী ঢাকায় লাভ বাংলাদেশ পার্টির কার্যক্রম শুরু করেছি। সর্বদলীয় মাফিয়া, দালালদের যারা বাংলাদেশর সম্পদ লুটপাট করে যাচ্ছে, যারা বাংলাদেশের সমাজনীতি, রাজনীতি এবং দরিদ্র অসহায় মানুষের সম্পদ গ্রাস করার  জন্য ক্ষমতা এবং রাজনীতিকে ব্যবহার করে আওয়ামী লীগ এবং বিএনপিকে ব্যবহার করে অবাধে লুট পাট করে যাচ্ছে- গত ৩০ বছর আমরা সব সময় তার প্রতিবাদ করে এসেছি। আমাদের  চিন্তা চেতনা,আমাদের  বিপ্লবের ধারা, আমাদের রক্তপাত আমাদের সর্বস্ব  বিলিয়ে দিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে, সেমিনার সিম্পোজিয়াম আর লেখনির মাধ্যমে, সাংবাদিক এবং সম্পাদকদের সাথে কাজের মাধ্যমে, আমরা আমাদের দ্বিধাহীন চিত্তের সাহসের সহিত জীবনকে বাজী রেখে আমাদের সর্বস্ব বাজি রেখে, আমাদের জীবনকে বাজী রেখে কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমত আওয়ামী জুলুম তন্ত্রের বিরুদ্ধে, খুনী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জুলুম তন্ত্রের অবসান হয়েছে। 
সরকারের কাছে দাবী জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে তাকে আমরা স্বাগতম জানাই। যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, যারা মানুষের সম্পদ দখল করেছে, তাদেরকে আপনারা অবিলম্বে গ্রেফতার করবেন। তাদের গ্রেফতার পূর্বক তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করুন। তাদের সম্পদকে শত্রু সম্পদ হিসেবে গণ করুন। অত:পর তা দরিদ্র মেহনতি মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। যারা হাসিনা এবং বঙ্গবন্ধুকে ব্যবহার করে, রাজনীতিকে ব্যবহার করে, খালেদা জিয়াকে ব্যবহার করে বাংলাদেশ থেকে সম্পদ বিদেশে পাঁচার করেছে, সম্পদের পাহাড় গড়ে তুলেছে তাদের বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে হবে। বাংলাদেশে যারা পরিবারতন্ত্র, এলাকাভিত্তিক এককতন্ত্র কায়েম করে সর্বস্ব কুক্ষিগত করেছে --সেই সব গডফাদারদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যারা স্বাধীনতার পর থেকে খুন গুম করেছে, মানুষের ঘরবাড়ি  লুট করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। মোদ্দা কথা মানুষের অধিকারকে লুন্ঠন করেছে এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। যদি  তা করতে না পারেন তবে বিপ্লব এবং প্রতিবিপ্লব ঘটা অস্বাভাবিক কিছু নয়। আমরা আমাদের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত আছি। 
তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন- আমরা  মেহনতী মানুষের  লাঞ্ছনা, গঞ্ছনা, আর  বঞ্চণার কথা বলেই যাবো। এই কথা বলা অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও কেউ বন্ধ করতে পারবেনা। আমাদের  দাবী আপনারা মেনে নিন, সাধারন মানুষের দাবী আপনারা মেনে নিন। যে সব লুটপাট হয়েছে তার  বিরুদ্ধে ব্যবস্থা নিন।যত খুন, গুম হয়েছে তার বিচারের ব্যবস্থা নিন। দেশ ও রাষ্ট্র বির্নিমাণে  আমাদের অনেক কথা রয়েছে রাষ্ট্রের কল্যাণের নিমিত্তে তা লিখিত  আকারে বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের  কাছে  উপস্থাপন করা হবে। সরকারের দৃষ্টি আর্কষনের জন্যই মূলত আজকের এই সংবাদ সম্মেলন।  আমাদের  দাবীগুলো বিচার বিবেচনা  করে বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানাই।    
সংবাদ সম্মেলনের শেষে লাভ বাংলাদেশ পার্টির সভাপতি  মিজানুর রহমান চৌধুরী আগত গণমাধ্যম কর্মীদের নানান প্রশ্নের জবাদ প্রদান করেন। 
মত বিনিময় সভায় অন্যান্যের মাঝে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওমর ফারুক জালাল, কামরুজ্জামান জনি, পার্টির মহাসচিব আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন ফাতাহসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত


রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর