শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২৫-০২-০৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর মহাসড়কের চরকাউরিয়া মাষ্টারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রামের রৌমারি উপজেলার মিয়ারচরের বাসিন্দা এবং মৃত মোতাহার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইসতিয়াক আহম্মেদ বলেন,"নিহত মনিরুজ্জামান মিন্টু শেরপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।" তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রোকনুজ্জামান সবুজ জামালপুর।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited