শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৭ পিএম, ২০২৪-১০-১৪
বেঞ্জামিন রফিক : পাহাড়তলী ডিসিও অফিসের স্টোর শাখার প্রধান সহকারী (বড়বাবু) জাকির হোসেনের সীমাহীন লুটপাট আর দাপুটে কার্যক্রম গোটা চট্টগ্রাম রেলওয়েকে দূর্নীতির আখড়ায় পরিণত করেছে। অন্য রাজনীতি করলেও ভোল পাল্টে এতদিন আওয়ামীলীগার সেজে যাচ্ছে তাই করে বেড়িয়েছে এই জাকির। আবার স্বৈরসরকারের পতন ও হাসিনার পলায়ন পরবর্তী পাক্কা বিএনপি নেতা হিসেবে জাহির করে নিজেকে বাঁচিয়ে সব অপকর্ম জায়েজ করতে মরিয়া হয়ে উঠেছে এই ধুরন্ধর দূর্নীতিবাজ রেল কর্মকর্তা।
একাদিক সূত্র জানিয়েছে, রেলওয়ে পূর্বাঞ্চলের জমি দখল বাণিজ্য, বিদুৎ, গ্যাস, পানির চোরা লাইন দিয়ে ভাড়া আদায়, সরকারি চাকরির বিধিমালা উপেক্ষা করে নিজের স্ত্রী, শ্যালক ও সন্তানদের নামে লাইসেন্স করে নিজেই ঠিকাদারি করা এবং অন্যান্য ঠিকাদারদের জিম্মি করে কমিশন আদায় করাসহ বড় অনিয়ম-দুর্নীতি ও সন্ত্রাসী কায়দায় দখল বানিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২ ও প্রস্তাবিত ২০১৭ বিধিমালা অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারের বাসা বরাদ্দ নিয়ে কাউকে ভাড়া ও সাবলেট ভাড়া প্রদান করতে পারবেন না। যদি কোন কর্মকর্তা-কর্মচারী এমন অপরাধ করে তাহলে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার আওতায় তার বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের জন্য শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন কঠিন আইন থাকলেও বাসা বরাদ্দ নিয়ে এমন অনিয়মে জড়িত রয়েছে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীর প্রধান সহকারী (বড়বাবু, ডিসিও স্টোর) মো. জাকির হোসেন। তার বিরুদ্ধেও রয়েছে সরকারি বাসা বরাদ্দ নিয়ে আশে পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ভাড়া বাণিজ্যের অভিযোগ।
জানা যায়, নগরীর পাহাড়তলীতে একটি বাসা বরাদ্দ নিয়ে তার চারপাশে বেশ কয়েকটি ঘর নিমার্ণ করে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছে জাকির হোসেন। ডিসিও আনসার আলীর ছত্রছায়ায় থাকার কারনে এই কর্মচারীর অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না কর্তৃপক্ষ- এমন অভিযোগ ডিসিও অফিসের কর্মচারীদের। তবে অভিযোগ আছে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার হয়ে বিভিন্ন স্থানে নানান অনিয়ম করেন তিনি। এমনকি তিনি ডিসিও আনসার আলীর ক্যাশিয়ার হিসেবেও অনেকের কাছে পরিচিত।
জাকিরের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে জাকিরের বিরুদ্ধে তদন্ত চলছে মর্মে জানা গেছে। চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ কালাম চৌধুরীকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, –পাহাড়তলী ডিসিও অফিসের স্টোর শাখার প্রধান সহকারী জাকির হোসেন সরকারি কর্মচারী হয়েও প্রচলিত বিধিনিষেধের তোয়াক্কা না করে নানা অনিয়মের মাধ্যমে রেলওয়ে তথা দেশের মারাত্মক ক্ষতি করে চলছেন। বরাদ্দকৃত বাসার পাশে রেলের মালিকানাধীন খালি জায়গায় নিজের খেয়াল-খুশিমতো ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। যেখানে সরকারি বাসা থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন দিয়ে ভাড়া আদায় করছেন। এর ফলে প্রতি মাসে সরকারের বড় অংকের রাজস্ব ক্ষতি হচ্ছে। গত বছরের প্রথম দিকে তার অবৈধ দখল করা বাসাগুলো উচ্ছেদ করার কথা থাকলেও রহস্যজনক কারণে তা আর হয়নি।
সুত্রমতে, একজন সরকারি কর্মচারী হয়ে জাকির চাকরিবিধি অমান্য করে নামে-বেনামে ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে রীতিমতো ঠিকাদারীতে নিয়োজিত রয়েছেন তিনি।তার এসব প্রতিষ্ঠানের মাধ্যমে রেলে নিম্নমানের মালামাল সরবরাহ করে ক্ষমতার অপব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
তার ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স আই জেড ইন্টারন্যাশনাল, মেসার্স আফফান ইন্টারন্যাশনাল, মেসার্স এম এম এন্টারপ্রাইজ এবং এস এ কর্পোরেশন। এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের মালিকের স্থলে স্ত্রী শারমিন, শ্যালক সরোয়ার আলম এবং নিকটাত্মীয়দের নাম থাকলেও প্রকৃতপক্ষে অফিসের কাজ ফাঁকি দিয়ে তিনিই এসব পরিচালনা করে থাকেন।
জানা গেছে এস এ কর্পোরেশনের প্রকৃত মালিক মো. শাহ আলম নামে এক ব্যবসায়ী হলেও সে ওই তথ্য গোপন করে সকলের চোখকে ফাঁকি দিতে ওই নামেই তার শ্যালক সরোয়ার আলমের নামে আরেকটি লাইসেন্স করার মতো মারাত্মক দূর্নীতি করেছেন। তার মতো এমন অসৎ কর্মচারীর অপকর্মের ফলে প্রতি বছর রেলের ভর্তুকির পরিমাণ বাড়ছে। অন্যদিকে অনৈতিক সুবিধার মাধ্যমে তাদের পকেট ভারি হচ্ছে।
অন্যদিকে, ক্রয়ের মতো গুরুত্বপুর্ণ কাজও তার হাত দিয়ে হয়। এই সুযোগে বিভিন্ন ঠিকাদারদের সুবিধা প্রদানের নামে হাতিয়ে নিচ্ছেন ১৫ থেকে ২০ শতাংশ কমিশন আর এসব কমিশন আদায়ের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকতাদের নামও ব্যবহার করছেন। আর কেউ কমিশন দিতে না চাইলে নানাভাবে হয়রানিও করেন তাদের।
রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই প্রতিষ্ঠানগুলোর বিপরীতে ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি টাকার কাজ নেওয়ার প্রমাণ যদি তদন্ত করা হয় তাহলে থলের বিড়াল বের হবে। স্ত্রী শারমিন হকের প্রতিষ্ঠানে ২০১৮ সালে সপ্লায়ার কার্যাদেশে ২৮ লাখ টাকার কাজ নেওয়ার প্রমাণ মিলেছে। এখানেই শেষ নয়। রেল শ্রমিক লীগের নামে চাঁদাবাজির প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে।
এমনকি তিনি বিভিন্ন লোকের কাছে বলে বেড়ান যে ওই চেয়ারটি/পদটি নাকি ৫ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত মাসোয়ারা দিয়ে থাকেন। তিনি দেদারসে অপকর্ম চালালেও তার কাজে বাধা হয়ে দাঁড়ানোর সাহস হয়নি কোন কর্মকর্তার।
জানা গেছে, কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন ফেমাস টেইলার্স ও এনায়েত বাজারেরর ভিক্টোরিয়া টেইলার্সের সাথে আতাঁত করে টিটি, টিসি, গার্ড, পোর্টার ও বুকিং সহকারীদের পোশাকের জন্য বরাদ্দকৃত ৫ হাজার টাকায় নিম্নমানের পোশাক সরবরাহ করে থাকেন এমনকি অনেককে কৌশলে ১ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকী টাকা আত্মসাৎ করে থাকেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলস্টেশনের পারচেজ শাখার কর্মী হেলাল উদ্দিনকে কুমিল্লায় বদলির আদেশ বাতিল করতে ২৭ ফেব্রুয়ারি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীর কার্যালয়ে যান জাকির হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন রেল শ্রমিক লীগের লোকমান অনুসারী ১০/২০ জন পাতি নেতা-কর্মী। কর্মকর্তা না থাকায় তারা স্টেনো কিবরিয়াকে লাঞ্ছিত করে চলে আসেন বলে জানা যায়।
রেল সূত্রে জানায়, আনসার আলী অফিসে নেই জেনেই তারা আসেন। মুখে বদলি হলেও টেন্ডারের কাজ হাতিয়ে নিতে এই ‘ইস্যু’ তৈরি করা হয়। ১৯ ফেব্রুয়ারি পুরাতন রেলস্টেশনে এক ঠিকাদারের কাছে চাঁদা নিতে গিয়ে গণধোলাইয়ের শিকার হন জাকির হাসান।
এছাড়া জামাল নামক এক ঠিকাদার বলেন, ১৯/২০২০ ফেব্রুয়ারি পুরাতন রেলস্টেশনে আমার কাছ থেকে চাঁদা নিতে এসে জাকির গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। তিনি জানান রেলের মেরামতের একটি কাজের বিপরীতে নাকি জাকিরকে শ্রমিক লীগের নামে কমিশন দিতে হবে, অন্যথাই রক্তের বন্যা বয়ে যাবে রেলে এমন হুমকীও দেন জাকির। এ পর্যায়ে তার সঙ্গে কথা কাটাকাটি হলে পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
জাকিরের বিষয়ে পুর্ব রেলের কিছু কর্মচারী বলেন, জাকির হাসান তেমন ভাল লোক না, সে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না, ফায়ার সার্ভিস ছাড়পত্র নিতে জাকিরকে ১ হাজার টাকা ঘুষ দিতে হয় আমাদের। সবার কাছথেকে সে ঘুষ নেওয়ার পর ছাড়পত্র দেন বলে জানা যায়। তারা আরোও বলেন জাকির অফিসে তেমন আসেন না। বিএনপির ক্যাডার এখন শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক। কি আর লাগে তার! এই সাইনবোর্ড ব্যবহার করে সে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেকে বিএনপি ক্যাডার হিসেবে জাহির করার ফন্দি ফিকিরে মেতে আছেন।
সংশ্লিষ্ট বিশ্লেষক ও ভূক্তভোগীদের মতে পল্টিবাজ শ্রমিক লীগ নেতা জাকিরের মতো এমন রেল কর্মকর্তার সকল লুটপাট ও দূর্নীতির তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের দাবী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited