শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২৫-০৩-১২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিনাডুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে গুঠাইল বাজার কাচারী মাঠে মঙ্গলবার(১১মার্চ) বিকালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। তিনি- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকারের গুরুত্ব এবং ৩১দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা,পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম বিপুল,সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম,সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ দানু,শ্রমিক নেতা আব্দুল আজিজ প্রধান। এছাড়াও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন,সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited