চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:১১ পিএম, ২০২৪-০৯-১০

জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সদর উপজেলার ৩ নং লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আছান আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারবর্গ। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইউপি সদস্য আছান আলীর ছোট ভাই বকুল হোসেন। বকুল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০২৩ সালের ১০ মার্চ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা করে লক্ষীরচর ইউনিয়নের মৃত ছবর উদ্দিনের ছেলে কবির (৫০), মোস্তফার ছেলে লাইজু মিয়া (৩৫), হারুনুর রশিদের ছেলে সম্রাট আলী (৩৭), আঃ রহিমের ছেলে মিলন (৩৫) সহ প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী বাহীনি। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এরপর তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় এই বর্বরোচিত হামলার বিচার চেয়ে জামালপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেন তারই বড় ভাই লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আছান আলী। ওই মামলায় সর্বমোট ২১ জনকে নামীয় আসামিসহ অজ্ঞাত নামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়। এরপর থেকে ওই মামলার আসামিরা তার বড় ভাই ইউপি সদস্য আছান আলীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিতে থাকে। এমতাবস্থায় মামলা তুলে না নেওয়ায় বিগত ২০২৩ সালের ৫ এপ্রিল তারিখে আছান আলীকে ওই আসামিরা দেশিয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এই ঘটনার পর আমার আছান আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় একটি জিডি এন্টি করেন। তিনি বলেন, আসামিদের নামে থানায় এজাহার দায়ের ও নিজের জীবনের নিরাপত্তা চাইতে গিয়ে প্রাণ দিতে হলো তার বড় ভাই আছান আলীকে। চলতি বছরের ৩১ আগস্ট লক্ষীরচর ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী হারুন অর রশিদের নির্দেশে কবির, লাইজু, রাজু মিয়া, সম্রাট, মিলন, শিমুল, সাঈদ, সেলিম, রিফাত, মাসুদ সহ প্রায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী ইউপি সদস্য আছান আলীর গতিরোধ করে রাম দা,চাইনিজ কুড়াল,কোপা দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এসময় আছান আলীর ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আছান আলীর অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওইদিন রাত ৯ টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা ইউপি সদস্য আছান আলীকে মৃত ঘোষণা করেন।বকুল হোসেন আরও অভিযোগ করে বলেন, শুধুমাত্র তার উপর হামলার বিচার চেয়ে মামলার বাদি হওয়ায় তার বড় ভাই ইউপি সদস্য আছান আলীকে প্রাণ দিতে হয়েছে। আছান আলী হত্যার ঘটনায় জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলেন অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে এই নৃশংস হত্যার বিচারসহ এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে নিহত ইউপি সদস্য আছান আলীর স্ত্রী শিল্পি বেগম, জামাতা শহিদুল ইসলামসহ নিহতের কন্যারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আছান আলী ৩ নং লক্ষীরচর ইউনিয়ন পরিষদের টানা তিন বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্য থাকাকালীন তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একাধিকবার।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর