শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৪ পিএম, ২০২৬-০১-১৭
স্টাফ রিপোর্টার: চট্রগ্রাম- ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (  বিএনপি)র ধানের শীষ প্রতীকের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মীরসরাই উপজেলা প্রেসক্লাব আয়োজিত স্মার্ট মীরসরাই বিনির্মাণে আলোচনা সভা ও প্রেসক্লাব ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। শনিবার সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে “স্মার্ট মীরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদার এঁর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের, মীরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা স্মার্ট মীরসরাই বিনির্মাণে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তারা। বক্তারা আগামীর মীরসরাই গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited