শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪০ পিএম, ২০২৫-০৩-১৬
রোকনুজ্জামান সবুজঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড় থেকে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ আমীর হোসেন (৩৩)নামে এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত চোরাকারবারি আমীর হোসেন উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে। জানা গেছে,গোপনে সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক(এসআই)মোর্শেদ আলম,জসিম উদ্দিন,কামরুজ্জামান,সহকারি উপ-পরিদর্শক (এএসআই)হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার,৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ)ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited