শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২১ পিএম, ২০২৫-০৩-২৬
মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লার তিতাস উপজেলায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা -২ (হোমনা- মেঘনা) ও তিতাস উপজেলা বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার বিকালে তিতাস উপজেলার মাছিমপুর খাঁন বাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ (হোমনা- মেঘনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান। তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বাক মো. জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, তিতাস উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. এমদাদুল হক ফুল মিয়া, হোমনা মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা ও সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আতাউর রহমান, হোমনা আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম প্রমুখ। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ ও আদর্শ ব্যক্তি ছিলেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এই তিন সৎ লোকের আদর্শে আমি অনুপ্রাণিত। তাই আমি আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করছি। তিনি আরো বলেন, যারা কমিটি বাণিজ্য, বালু মহাল, চাঁদাবাজি, জমি দখল করেন তাদের স্থান আগামীর বিএনপিতে হবে না।আপনাদেরকে সাথে নিয়েই তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited