চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাসিক সম্মানি ভাতায় বিলাসবহুল গাড়ী বাড়ির মালিক ইউপি চেয়ারম্যান !

মাসিক সম্মানি ভাতায় বিলাসবহুল গাড়ী বাড়ির মালিক ইউপি চেয়ারম্যান !

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৬ পিএম, ২০২৪-১০-৩০

মাসিক সম্মানি ভাতায় বিলাসবহুল গাড়ী বাড়ির মালিক ইউপি চেয়ারম্যান !

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ একজন ইউপি চেয়ারম্যানের মাসিক সম্মানিত ভাতা ১০ হাজার টাকা। যা একজনের চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতনের চাইতেও কম। এই ভাতায় দ্রব্যমূলের উর্ধ্বগতির যুগে চেয়ারম্যানরা এতো বিলাসি জীবন যাপন করে কি করে? কি করেই বা বাড়ি গাড়ী ও সম্পদের মালিক হন? এমন প্রশ্ন ইউনিয়ন বাসীর। সাম্প্রতিক কালে লক্ষ্য করা যায় যে, জনসেবা করতে আসা স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধিরা মেয়াদান্তেই (বিশেষ করে ইউপি চেয়ারম্যান) বাড়ি গাড়ী ও ব্যবসা বাণিজ্যের মালিক বনে যায়। অথচ তারা অনেকেই আসেন শূন্য হাতে। জামালপুর জেলার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর ব্যাপারে তেমন অভিযোগ উঠেছে। ইউনিয়নবাসীর পক্ষে, চারাইলদার গ্রামের সুরুজ প্রামাণিকের ছেলে, মনির হোসেন জুইস বলেন, জিন্নাহ যখন প্রথম চেয়ারম্যান হন তখন তার কিছুই ছিল না। বউয়ের পরিবার কল্পনা দপ্তরের ভিজিটরের চাকুরী আর পৈত্রিকসূত্রে পাওয়া ৪/৫ কাঠা জমি ছিল তার সম্পদ। সেই জিন্নাহ একাধারে ৩ বার চেয়ারম্যান হওয়ার পর আজ তিনি অসামঞ্জস্য সম্পদের মালিক। বৃদ্ধি পেয়েছে আবাদি জমি, কিনেছেন মাহমুদ বাজারের মতো জায়গায় জমি,ঢাকা ময়মনসিংহে ফ্ল্যাট বাড়ি, নান্দিনায় ফিলিং স্টেশন, চড়েন ৩০ লক্ষাধিক টাকার অধিক মূল্যের গাড়ীতে। যাপন করেন বিলাসবহুল জীবন। ব্যয় বহুল জীবন যাপনের যুগে একজন সৎ চেয়ারম্যানের পক্ষে শুধু সম্মানি দিয়ে এমন দৃশ্যমান সম্পদের মালিক হওয়া কি সম্ভব? মাহমুদপুর ইউপির সাবেক পরিষদসূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ অগাস্ট দুর্নীতি,অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মাহমুদপুর চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি অনাস্থা দিয়েছিলেন ওই ইউনিয়নের ৯জন সদস্য। অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ মাহমুদপুর বাজারের পুরনো ইউপি ভবনের জায়গায় নির্মিত দোকানপাটের জামানত, ভাড়া, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাট-বাজারের আদায়কৃত ট্যাক্স,এলজিএসপি প্রকল্পের টাকা,ইউপি সদস্যদের সম্মানী ভাতা,শ্রমিকদের ১০০ দিনের কর্মসূচির টাকা ও টিআর কাবিখার টাকা আত্মসাৎ করেছেন। পরে চেয়ারম্যান তার পদ ও মান বাঁচাতে মেম্বারদের মোটা অংকের টাকার বিনিময়ে কিনে অনাস্থার প্রত্যাহার করান। এব্যাপারে অনাস্থাকারীদের একজন,সাবেক ইউপি সদস্য আঃ হামেদ বলেন,টাকার বিনিময়ে নয়,আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ও মেলান্দহ মাদারগঞ্জের এমপি মির্জা আজমের চাপে এবং ভয়ে আমরা চেয়ারম্যানের সাথে আপোষ করতে বাধ্য হয়েছিলাম। জিন্নাহর এক সময়ের রাজনৈতিক সহচর জনৈক যুব লীগ নেতা জানান,জিন্নাহ একজন বিচক্ষণ ও চৌকস রাজনীতিক। তার রয়েছে অসাধারণ সাংগঠনিক দক্ষতা। কিন্তু,তিনি যখন তার ভাই টুলু মেম্বার ও ভূমিখেকো ডানোর মাধ্যমে জমি সিন্ডিকেট গঠন ও কালো টাকা উপার্যনের পথে হাঁটতে শুরু করেন তখন থেকে আমি তার সঙ্গ ছেড়ে দিয়েছি। এব্যাপারে মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ তাকে ঘিরে জনমনে সৃষ্ট প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন,প্রশ্নকারি নিজেই একজন মন্দ লোক। তার অনেক অপকর্মের কথা জানেন মাহমুদপুরবাসী। তদুপরি,আমি কোনো অপব্যায়কারি নই। আমার মদ,জুয়া,নারী বা অন্যকোনো নেশা নেই। আমার বাবার সম্পত্তি,আমার দোকান ভাড়া ও স্ত্রীর বেতন ভাতা থেকে যা আয় করেছি তা দিয়েই আমি স্বচ্ছল জীবন যাপন করেছি। আমার গাড়ী ও ফিলিং স্টেশন ঋণের টাকায় করা। আমি যদি অন্য নেতাদের মতো অবৈধ উপায়ে কালো টাকা উপার্যন করতাম তাহলে আমিও তাদের মতো পালিয়ে যেতাম। অতএব, আমার বিরুদ্ধে উত্থাপিত প্রশ্ন প্রতিহিংসার প্রতিফলন মাত্র।

রিটেলেড নিউজ

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর