শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২৬-০১-১৭
সোহেল রানা: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেলে কমিশন এ সংক্রান্ত রায় দেয়। এই আসনে ‘১০ দলীয় নির্বাচনী জোট’-এর প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন এনসিপির আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী নিজেও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। তবে কমিশন সেই আপিল নামঞ্জুর করায় হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকে। শক্ত প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনের আগেই হাসনাত আব্দুল্লাহ জয়লাভের পথে একধাপ এগিয়ে গেলেন—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভকামনা জানিয়ে একাধিক পোস্ট দেখা গেছে। ফেসবুক ব্যবহারকারী সাইফুল ইসলাম বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর শেয়ার করে হাসনাত আব্দুল্লাহকে অভিনন্দন জানান। তবে এখানেই চূড়ান্ত নয়। আইন অনুযায়ী, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে। হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। পাশাপাশি, নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে একাধিক প্রার্থী থাকায় আপাতত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগও নেই হাসনাত আব্দুল্লাহর। এ আসনে আরও যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন—ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ),মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস),মো. আবু জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ–জিওপি),মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস) এদিকে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট থাকায় তিনি মনোনয়নপত্র জমা দেননি। হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি জোট সমঝোতার অংশ হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অন্যদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের শরিক হওয়ায় তাদের প্রার্থীরা ভবিষ্যতে মনোনয়ন প্রত্যাহার করতে পারেন বলেও আলোচনা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited