চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পিআইবি মহাপরিচালকের দায়িত্ব পেলেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

পিআইবি মহাপরিচালকের দায়িত্ব পেলেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৬ পিএম, ২০২৪-০৮-২২

পিআইবি মহাপরিচালকের দায়িত্ব পেলেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

বেঞ্জামিন রফিক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খানের সই করা অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।অফিস আদেশে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ-এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

চাকরিজীবনে ১৯৯৯ সালের জানুয়ারিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চলচ্চিত্র নির্মাণ, প্রকাশনা ও সংবাদপত্র আইন বিষয়ে অভিজ্ঞ। গণমাধ্যম সহায়ক আইন, নীতি ও বিধি এবং দৈনন্দিন জীবনের আইন শীর্ষক তার বৃহৎ কলেবরের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

পিআইবির কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে পিআইবির সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ ও তার অন্যতম সহযোগী পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেনের দুর্নীতি-অনিয়ম নিয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব জাকির হোসেনকে অপসারণ করে কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

এসময় নতুন মহাপরিচালক বলেন, আপনারা কর্মপরিবেশ ঠিক করুন, আমি আপনাদের কর্মের মাধ্যমে সবকিছু সমাধানের চেষ্টা করবো।

অনুষ্ঠানে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতান রাব্বী, সহকারী সম্পাদক শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, জ্যেষ্ঠ গবেষক কামরুন নাহার, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞা, হিসাব সহকারী মিজানুর রহমান সরকার, কম্পিউটার অপারেটর তোফায়েল আহমেদসহ পিআইবির সব কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর