চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৯ পিএম, ২০২৬-০১-২১

২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানদীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পূণ্যভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার এবার সেই আক্ষেপ পূর্ণ হচ্ছে সিলেটবাসীর

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান

আজ বুধবার রাতেই বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বলে জানিয়েছে সিলেট বিএনপি পরদিন বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ:) হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারতের পর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনিসিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজার হবিগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে তবে পুরো সফরসূচি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি

আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তবে আর কে কে সফরসঙ্গীর তালিকায় যুক্ত হচ্ছেন সেটি এখনও নিশ্চিত নয় দলটির জেলা মহানগর পর্যায়ের নেতারা

এদিকে তারেক রহমানের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এরই মধ্যে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য একটি নিরাপত্তার ছক তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম

তিনি বলেন, তারেক রহমানের সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার একটি ছক তৈরি করা হয়েছে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এরই মধ্যে সাদা পোষাকে পুলিশ কাজ শুরু করেছেতারেক রহমানের জনসভার ভেতর, বাহির থেকে শুরু করে প্রতিটি স্থানে আমাদের নজরদারি থাকবে ড্রোন দিয়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে

এদিকে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত সিলেট বিএনপি দলের প্রধানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সিলেটজুড়ে নগরীর মোড়ে মোড়ে তারেক রহমান সিলেট বিএনপির নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে বিমানবন্দর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ পর্যন্ত সড়কের দুপাশ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে

তারেক রহমান দলটির চেয়ারম্যান ছাড়াও সিলেটের জামাই তার স্ত্রী ডা. জোবাইদা রহমান সিলেটেরই সন্তান যার জন্য তারেক রহমানকে নিয়ে বাড়তি আগ্রহ সিলেটবাসীর তার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে সিলেট জেলা মহানগর বিএনপি পাশাপাশি উপজেলা ইউনিয়ন পর্যায়েও প্রচারণা চালাচ্ছে দলটি

বিএনপি নেতারা বলছেন, আগামী ২২ জানুয়ারি তারেক রহমানের আগমন সিলেটের ইতিহাসের এক মাইলফলক হিসেবে থাকবে সিলেটি জামাই তারেক রহমানকে এক নজর দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটবাসী

তারেক রহমানের জনসভা সম্পন্ন করতে আলিয়া মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে গতকাল মঙ্গলবারও বিএনপি নেতারা আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন বিএনপি এই জনসভাকে একটি বড় শোডাউন হিসেবে দেখাতে চায় সুনামগঞ্জ সিলেটের কমপক্ষে তিন লাখ মানুষের সমাগম ঘটাতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের নেতারা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সিলেট- আসনে দলের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এই সমাবেশ বিভাগীয় সমাবেশ না তবুও এই সমাবেশ সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে অন্তত তিন লক্ষাধিক মানুষের সমাগম হবে

এর আগে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমান বুধবার রাতে সিলেটে পৌঁছাবেন সফরসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল হযরত শাহপরাণ (রহ:)-এর মাজার জিয়ারত করবেন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি এটি স্মরণকালের অন্যতম বৃহৎ জনসভা হতে যাচ্ছে জনসভা ঘিরে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর