শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫০ পিএম, ২০২৫-০৩-১৬
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা :কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল ওই গ্রামের মো. জামান মিয়ার ছেলে। গতকাল রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের ব্যাটারিচালিত একটি অটোরিক্সা গ্যারেজের পেছন থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত বিল্লাল অটো রিক্সা চালাতেন।
পরিবারের অভিযোগ, ইয়াবা সেবন ও ব্যবসায় অনিহা প্রকাশ করায় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করেছে। যারা খুন করেছে তারা সবাই একই এলাকার। পুলিশ বলছে, নিহত বিল্লালের পিতা মাতা একেক সময় ককেক কথা বলেন; কখনও মাদক কখনও জাল চুরি নিয়ে এ খুন।
নিহত বিল্লালের বাবা মো. জামান মিয়া জানান, বিল্লালকে যারা খুন করেছে তারা এক সঙ্গে মাছ শিকার করতো আবার ইয়াবা সেবনও করতো। তারা সবাই একই গ্রামের। সহযোগীরা সব সময় তাকে মাদক সেবন ও ব্যবসার জন্য চাপ দিত। কিন্তু এতে সে (বিল্লাল) রাজী হতো না। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে গতকাল রাতে জসিম, নজরুল, বুধু, সেলিম, সারোয়ার, মহসিন, সুমন তাকে ইয়াবা সেবনের কথা বলে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে। এর জন্য ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহতের পিতা মাতা একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন মাদকের কথা, আবার বলছেন মাছ ধরার জাল চুরির অভিযোগের কথা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এখনও কেউ গ্রেপতার হয়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited