শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫০ পিএম, ২০২৫-১২-০৭
রাজবাড়ী জেলা প্রতিনিধি:রাজবাড়ীর পাংশার বাহাদুরপুরের তারাপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ ডিসেম্বর) কবরস্থানে এই ঘটনা ঘটে। এতে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে গেছে।
এদিকে বিজয়ের মাসে এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, ফজরের আজান দিতে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার শিক্ষার্থীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই। রাস্তা থেকে একটু ভেতরে কবরস্থানটি। ফলে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এখানে আগুন দেওয়া হয়েছে।
কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এরকম আগুনের ঘটনা খুবই দুঃখজনক। ৭১ সালের পরাজিত শক্তিরাই এমন কাজ করেছে বলে ধারণা করছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান জাহাঙ্গীর বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখন মুক্তিযোদ্ধাদের কবরেও নাশকতা চালাচ্ছে। এর বিচার না হলে ভবিষ্যতে দেশে মুক্তিযোদ্ধাদের কোনো অস্তিত্বই থাকবে না। ধারণা করতে পারিনি বিজয়ের মাসে এ ধরনের ঘটনা ঘটবে। আশা করছি প্রশাসন দ্রুত নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited