শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৯ পিএম, ২০২৫-০৩-২৭
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে বুধবার থেকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের এক হাজার ৯শ ৪৪ জন হত দরিদ্র মানুষের মাঝ ১০ কেজি করে ভিজিএফএর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সাপধরী মন্ডলপাড়া এলাকায় যমুনা নদীর ঘাটে ভিজিএফ চাল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাপধরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শাহ আলম মন্ডল। সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপধরী ইউনিয়ন শাখার সেক্রেটারি মৌলানা ইমান আলী,সাপধরী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাপধরী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ'র চাল বিতরণ শুরু করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম টানা দুইদিন চলবে বলে জানাগেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited