শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২৪-১১-০১
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ " এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে জাতীয় সংগীত পাঠ, পায়রা উন্মুক্ত, শপথ বাক্য পাঠ ও র্্যালীর মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি হয়। দ্বিতীয় অধিবেশন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন হল রুমে আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, সম্মননা স্মারক প্রদান,মজা পুকুর পরিস্কারকরণ এবং বৈষম্য বিরোধী ছাএ জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ২৪ টি বৃক্ষ রোপণ করা হয়। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আলী আর রেজার আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুবন আখতার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মো:মাহফুজুর রহমান পুলিশ সুপার। অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন উওম কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুড়িগ্রাম। জাতীয় যুব দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি নুসরাত সুলতানা যুবক -যুবতীদের নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ে তোলার উদাও আহবান জানান।কুড়িগ্রাম জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আলী আর রেজা জানান সরকার আপনাদের কে সহজে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সের ব্যবস্থা করেছে। আমরা আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি ও সহজে ঋণপ্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited