শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০২:১১ পিএম, ২০২৫-০৩-১৩
স্পোর্টস ডেস্ক: রেয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের গোলটি বাতিল করা নিয়ে জন্ম হয়েছে তুমুল বিতর্কের।
টাইব্রেকার চলার সময়ই সিদ্ধান্তটি নিয়ে সংশয়ের জন্ম হয়েছিল অনেক। ম্যাচ শেষে তা রূপ নিয়েছে প্রবল বিতর্কে। অনেকেই বুঝে উঠতে পারেননি, কেন বাতিল করা হলো টাইব্রেকারে হুলিয়ান আলভারেসের গোল। অনেকে আবার নিয়মটির কথা জানেন। কারও কারও সংশয় দূর হয়নি নিয়ম জানার পরও।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদের দ্বিতীয় শট সেটি। আলভারেস গোল করেন। শুরুতে স্কোরে সেই গোল দেখানোও হয়। টাইব্রেকারের ফলাফল তখন ২-২। তবে একটু পরই তা বদলে যায়। বাতিল করা হয় আলভারেসের গোল।
ধারাভাষ্যকাররা জানান, বলে ‘ডাবল টাচ’ করায় আলভারেসের গোল বাতিল করা হয়েছে। শট নেওয়ার পর আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের উদযাপনও ততটা স্বতস্ফূর্ত ছিল না। গড়বড়টা হয়তো তিনিও অনুভব করতে পারছিলেন।
টাইব্রেকারের ফলাফলে পরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই বাতিল হওয়া গোল। রেয়াল মাদ্রিদের লুকাস ভাস্কেসও পরে গোল করতে ব্যর্থ হন। তবে সেটির ফায়দা নিতে পারেনি আতলেতিকো। তাদের মার্কোস ইয়োরেন্তে শট মেরে বসেন ক্রসবারে।
তবে ম্যাচের পর আলোচনা-বিতর্কের বেশির ভাগ চলছে ওই আলভারেসের গোল বাতিল নিয়েই। আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে ও দলের ফুটবলারদের ক্ষোভ ছিল প্রকাশ্যই। নিয়মটি নিয়েও তাই ম্যাচের পর ঘাঁটাঘাঁটি চলল অনেক।ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েন বোর্ড-এরপর ১৪ নম্বর আইন অনুযায়ী, পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে কোনো ফুটবলার একাধিকবার বলে স্পর্শ করতে পারবেন না। মূল ম্যাচের সময় এমন হলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রি কিক’ দেবেন। টাইব্রেকারে হলে গোলটি গ্রহণযোগ্য হবে না।
নিয়মে এভাবে উল্লেখ আছে, ‘বলে একবার স্পর্শ হলে কিকার আবার বল খেলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ বলে স্পর্শ করছে।”
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited