শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৪ পিএম, ২০২৪-০৯-১৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ছেলের লাঠির আঘাতে বাবা নজরুল ইসলাম(৫৫)মৃত্যু হয়েছে। ঘাতক ছেলে হৃদয় হাসান বাবুকে(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ছেলে সাদ্দাম হোসেন বাদি হয়ে ১৫ আগষ্ট জামালপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায়,ঘাতক হৃদয় হাসান বাবু একজন মানসিক রোগী। তাকে প্রায় ৭-৮ বছর মাসনিক চিকিৎসা করা হলেও তার অবস্থার কোন উন্নতি হয়নি। হৃদয়ের অবস্থা আরও খারাপ হওয়ায় তার পায়ে শিকল দিয়ে বাড়িতেই আটকিয়ে রাখা হয়েছিল। গত শনিবার দুপুরে টয়লেটে যাওয়ার কথা বলে তার পায়ের শিকল খুলে দিতে বলে। এ কথা শুনে বাবা নজরুল ইসলাম তার পায়ের শিকল খুলে দিলে পাশে থাকা একটি বাশের লাঠি দিয়ে নজরুল ইসলামকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হৃদয়। বাড়িতে থাকা অন্য সদস্যরা দ্রুত নজরুল ইসলামকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিকাল দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে হৃদয় হাসান বাবুকে আটক করেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান- খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে হৃদয় হাসান বাবুকে আটক করেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited