চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্রমামলায় জেলখেটে আসা আনোয়ারার সেই বদনী গ্রেফতার

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্রমামলায় জেলখেটে আসা আনোয়ারার সেই বদনী গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৫৬ পিএম, ২০২৬-০১-১১

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্রমামলায় জেলখেটে আসা আনোয়ারার সেই বদনী গ্রেফতার

আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় জেল খেটে আসা  আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীকেসন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায়

গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। পরে সে ঘটনায় করা মামলার অভিযোগপত্রে আসামি করা হয় মরিয়মকে। ওই মামলায় প্রায় ছয় মাস জেল খেটেছেন তিনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তিনি ২০১৪ সালে মামলাটি থেকে খালাস পেয়েছেন।

মরিয়ম বেগম বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রথমবারের মতো নির্বাচিত হন ২০০৩ সালে। ১০ ট্রাক অস্ত্র মামলা মাথায় নিয়েই ২০১১ সালে পুনরায় নারী সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে মামলাটি থেকে খালাস পাওয়ার পর ওই বছরই আওয়ামী লীগের সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন তিনি। ২০১৯ সালে একই পদে দলের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে একই পদে নির্বাচন করে হেরে যান তিনি।

গত বছরের ১৬ সেপ্টেম্বর মরিয়মের ছেলে আখতার হোসেন (৩৮) যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র–মাদকসহ গ্রেপ্তার হন। অভিযানে তাঁর কাছ থেকে ১টি নকল পিস্তল, ১২টি ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকি–টকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মুঠোফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ  উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মরিয়ম বেগম বদনীকে গ্রেফতার করা হয়েছে। মরিয়ম বেগম বদনী আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর