শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৩ পিএম, ২০২৪-১০-২৫
নিজস্ব প্রতিবেদক : গনি মিয়া বাবুল বলেছেন, কবিতা প্রেরণা ও শক্তির উৎস। কবিতা চর্চার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে কবিতা ও সাহিত্য চর্চা বাড়াতে হবে। দেশীয় নান্দনিক সংস্কৃতির প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কবিসংসদ বাংলাদেশের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ অক্টোবর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কবিরা দেশ ও জাতির ক্রান্তিকালে সর্বদা ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা পালন করে। শান্তিময় ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে কবিরা কাজ করছেন। কবিরা সর্বদা মানবতার জন্যে কাজ করে থাকেন। তিনি নতুন প্রজন্মকে দেশীয় নান্দনিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান।
কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি প্রদীপ মিত্র,কবি আমিনুল রানা,কবি কুমকুম কবির,কবি আতিয়ার রহমান, কবি আব্দুল হক চাষী, কবি মঞ্জুর হোসেন ঈসা,কবি রবিউল রবি, কবি ইকবাল হোসেন, কবি বাপ্পি সাহা প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের ২৬ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে দেশের প্রায় সকল জেলা থেকে কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited