চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেলান্দহে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মেলান্দহে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:০৬ এএম, ২০২৫-১০-০৩

মেলান্দহে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে মেলান্দহ দুরমুঠ রুকনাই স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।  স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেছেন, মাদরাসার বিভিন্ন উন্নয়ন কাজ, সরকারি বরাদ্দ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এবছর এমপিও ভক্তিকরণের জন্য তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি, কিন্তু সরজমিনে দেখা যায়, মাদরাসাটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করা হলেও কোন শিক্ষার্থীকে পাঠদান দেওয়া হয় না, নেই কোন শিক্ষার্থী, নেই পাঠদানের পরিবেশ। অভিযোগে আরো জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ক্রয় এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যয় না করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন প্রধান শিক্ষক। মাদরাসার নামে জমি নিয়েও প্রতারনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে মৌখিকভাবে জানানো হলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর