শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০১ এএম, ২০২৬-০১-০৩
কাজী শহিদ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শুক্রবার (২জানুয়ারী) আয়োজিত হলো বাৎসরিক মিলনমেলা-২০২৬। গাজীপুরের পুবাইলের ভাদুন এলাকায় অবস্থিত মনোরম ‘একান্ত রিসোর্ট’-এ দিনভর নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।
২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদস্যরা, যার মধ্যে ছিলেন মোঃ আতাউর রহমান (অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংঘঠনের উপদেষ্টা) এবং জনাব মুহ: ফজলুর রহমান (এডিশনাল সেক্রেটারি, অবসরপ্রাপ্ত, শিক্ষা মন্ত্রণালয় ও সংঘঠনের উপদেষ্টা) সহ অন্যান্য সদস্যরা। দীর্ঘদিনের কর্মব্যস্ততা ভুলে এদিন তারা মেতে ওঠেন পুরনো বন্ধুত্বের উচ্ছ্বাসে। সকাল থেকেই আনন্দঘন পরিবেশে রিসোর্টে সমবেত হন সহপাঠীরা। দীর্ঘ সময় পর একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন অনেকে। দিনব্যাপী স্মৃতিচারণমূলক আড্ডা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল “একান্ত রিসোর্ট”।
কলেজের সোনালি সেইসব দিনগুলোর অমলিন স্মৃতি রোমন্থন করে বক্তারা বলেন, বন্ধুত্বের এই সেতুবন্ধন যেন আজীবন অটুট থাকে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। ছোট-বড় সকলের জন্য আয়োজন করা হয়েছিল খেলাধুলা প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ। সংগঠনের সভাপতি হায়দার খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কালীগঞ্জ শ্রমিক কলেজের এই সহপাঠীদের বন্ধন শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সামাজিক উন্নয়নেও এই সংগঠন আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে।" সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরী সকলকে কৃতজ্ঞতা জানান। উপস্থিতি ও সমাপ্তি: অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলের দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন একসময়ের সহপাঠীরা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited