চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ন্যাশনাল ব্যাংক লুটের মহাকাণ্ড! বিএনপি নেতার নাম জড়িয়ে ৬৪৭ কোটি টাকার ব্যাংক ডাকাতি, ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা!

ন্যাশনাল ব্যাংক লুটের মহাকাণ্ড! বিএনপি নেতার নাম জড়িয়ে ৬৪৭ কোটি টাকার ব্যাংক ডাকাতি, ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৭ পিএম, ২০২৫-১২-২৮

ন্যাশনাল ব্যাংক লুটের মহাকাণ্ড! বিএনপি নেতার নাম জড়িয়ে ৬৪৭ কোটি টাকার ব্যাংক ডাকাতি, ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা!

সোহেল রানা : দেশের ব্যাংকিং খাতকে কাঁপিয়ে দেওয়া এক ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির পর্দা ফাঁস করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় একটি সংঘবদ্ধ লুটচক্র। ব্যাংকের কতিপয় দুর্নীতিবাজ শীর্ষ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড” নামে একটি কাগুজে ও কার্যত অস্তিত্বহীন প্রতিষ্ঠান দাঁড় করিয়ে জাল নথিপত্রের মাধ্যমে শত শত কোটি টাকার ঋণ হাতিয়ে নেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, ঋণ অনুমোদনের সময় ওই প্রতিষ্ঠানের কোনো বাস্তব ব্যবসা, কারখানা কিংবা উৎপাদন কার্যক্রম ছিল না। সবকিছুই ছিল কাগজে-কলমে সাজানো নাটক—লক্ষ্য একটাই, ব্যাংকের টাকা লুট। দুদকের অনুসন্ধানে আরও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। উত্তোলিত অর্থ কোনো ব্যবসায় বিনিয়োগ না করে তা বিভিন্ন প্রতিষ্ঠানের পুরনো দেনা পরিশোধ, পে-অর্ডার ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে ন্যাশনাল ব্যাংক ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং আমানতকারীদের টাকা ঝুঁকির মধ্যে পড়ে। এই কেলেঙ্কারির ঘটনায় বিএনপি নেতা জাকারিয়া তাহের সুমনের নাম অভিযোগপত্রে উল্লেখ থাকলেও তার ভূমিকা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার নাম জড়িয়ে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। মামলার অন্য আসামিদের তালিকায় রয়েছে— ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার ও তার পরিবারের সদস্যরা, সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকসহ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের একাধিক প্রভাবশালী কর্মকর্তা ও পরিচালক। এছাড়াও “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড”-এর পরিচালক মো. মনসুর আলী, সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দুদক বলছে, এটি কোনো সাধারণ অনিয়ম নয়—এটি একটি সুপরিকল্পিত আর্থিক ডাকাতি, যা দেশের ব্যাংকিং ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। তদন্ত এখনো চলমান রয়েছে এবং এই লুটপাটের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর