শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৭ পিএম, ২০২৫-০৮-২০
আলম খান: ঢাকা–ফরিদপুর রুটের জনপ্রিয় মধুমতি আন্তঃনগর ট্রেন। নামের আগে ‘আন্তঃনগর’ শব্দটা থাকলেও এর বাস্তব চিত্র অনেকটা ৯০ দশকের লোকাল ট্রেনের মতো—যেখানে যাত্রীদের কষ্ট, দেরি আর ঠেলাঠেলিই যেন প্রধান সঙ্গী। বুধবার(২০ আগষ্ট) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলস্টেশনে হঠাৎ মাইকে ঘোষণা এলো— “মধুমতি ট্রেনের একটি বগি নষ্ট হয়ে গেছে, সংশ্লিষ্ট যাত্রীরা দ্রুত টিকিট কাউন্টারে যোগাযোগ করুন।”
এই ঘোষণার পর যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, উৎকণ্ঠা আর বিরক্তির স্রোত। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় এক ঘণ্টা ৩৫ মিনিট লেট করে ট্রেনটি যাত্রা শুরু করে। ফরিদপুরের পথে ট্রেনটিতে যখন দৃষ্টি পড়ে, দেখা যায়—গাদাগাদি ভিড়, অগণিত স্ট্যান্ডিং যাত্রী, চাপাচাপি ঠেসে ভরপুর। তিল ধারণের ঠা্ঁইনেই।
যাত্রীদের অভিজ্ঞতায়, এটা যেন আন্তঃনগর নয়, বরং একেবারে লোকাল ট্রেনের রূপকথা। যাত্রীদের হতাশা স্পষ্ট— “অনলাইনে কিংবা কমলাপুরে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টিকিট কাটার পরও যদি এভাবে ঠেলাঠেলি, দেরি আর অব্যবস্থাপনা পোহাতে হয়, তাহলে আন্তঃনগর নামটা শুধু কাগজে-কলমেই রয়ে গেল।” বাংলাদেশ রেলওয়ের অবস্থা নিয়ে অনেকেরই অভিযোগ— দেশে এখনো যেন চলছে এনালগ পদ্ধতি। প্রযুক্তি–নির্ভর ডিজিটাল ব্যবস্থার যুগেও সিদ্ধান্ত নিচ্ছেন ৮০/৯০ দশকের সেই পুরনো ধ্যান ধারণার সংশ্লিষ্ট কর্তা বাবুরা। অথচ যাত্রীদের আকাঙ্ক্ষা একটাই, সময়মতো, শৃংখ্যলাময় ও আরামদায়ক ভ্রমণ। কিন্তু বাস্তবের ছবি একেবারেই ভিন্ন।
তাই প্রশ্ন উঠেছে— মধুমতি কি সত্যিই আন্তঃনগর, নাকি লোকালের ছদ্মবেশে চলছে?
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited