শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২৫-০৫-২৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে সাপধরীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ২০ কেজি করে খয়রাতি চাল বিতরণ করা হয়েছে। জানাগেছে, ইসলামপুরে সাপধরী ইউনিয়নের সবগুলো গ্রামের উপর দিয়ে গত ১৭ মে রাতে তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ওই কাল বৈশাখী ঝড়ে সাপধরী ইউনিয়নের সহস্রাধীক পরিবারের অসংখ্য ঘরবাড়ী,গাছপালা ও বোর ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তন্মধ্যে সাপধরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশ পরিবারকে ২০ কেজি হারে মোট ৬ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার(২৭মে) সকালে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত ওই ৬ মেট্রিক টন খয়রাতি চাল বড় নৌকা দিয়ে মন্ডলপাড়া,চেঙ্গানিয়া,আকন্দপাড়া,চরশিশুয়া,প্রজাপতি ও কাশারীডোবা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল সবার মাঝে বিতরণ করা হয়। সাপধরী ইউনিয়নের কাশারীডোবা নৌঘাটে ওই খয়রাতি চাল বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ,উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান, সাপধরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতা মোজাফফর প্রামানিক প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited